জনসমক্ষে ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করবেন আসিফ মাহমুদ

০৪ মার্চ ২০২৬, ০৪:৩১ PM
আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ © সংগৃহীহ

দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে নিজের ব্যাংক স্টেটমেন্ট জনসমক্ষে প্রকাশ করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ। আজ বুধবার (৪ মার্চ) সন্ধ্যা ৭ টায় রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তা প্রকাশ করা হবে। 

এনসিপির মিডিয়া সেল থেকে গণমাধ্যমকে পাঠানো এক ডিজিটাল বার্তায় জানানো হয়, আসিফ মাহমুদ সজীব আজ এক জরুরি সংবাদ সম্মেলনে কথা বলবেন। এসময় তিনি তার ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করবেন। 

এতে আরও বলা হয়, সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার প্রার্থিতার আলোচনা শুরু হলে ফ্যাসিস্ট এনাবলার সাকিব আল হাসানের ভক্ত পরিচয়ে একদল লোক বেনামে দুদকে কাল্পনিক দুর্নীতির অভিযোগ জানায়। এর পরিপ্রেক্ষিতে আসিফ মাহমুদ তার ব্যাংক স্টেটমেন্ট জনসমক্ষে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬