ঢাকা-১ আসনে ৬৩ হাজার ভোটের ব্যবধানে বিএনপির আশফাক বিজয়ী

১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩১ AM
বিএনপি নেতা আশফাক

বিএনপি নেতা আশফাক © টিডিসি ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী খন্দকার আবু আশফাক বেসরকারিভাবে সংসদ সদস্য (এমপি) হিসেবে নির্বাচিত হয়েছেন। 

আজ  বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)ঢাকার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রেজাউল করিম এ ফলাফল ঘোষণা করেন। এতে আবু আশফাক ১ লাখ ৭২ হাজার ৪০২ ভোট পেয়েছেন। যাতে নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থীর হিসেবে ৬৩ হাজার ব্যবধানে এগিয়ে গেছেন বিএনপি প্রার্থী আশফাক।

ঘোষিত ফলাফল অনুযায়ী, এই আসনের মোট ভোটার ৫ লাখ ৪৫ হাজার ১৪৫ টি। এর মধ্যে ভোট পড়েছে ২ লাখ ৯৯ হাজার ৫২৩ টি। তবে বাতিল হয়েছে ৫ হাজার ৬৯৯ টি। প্রার্থীদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. নজরুল ইসলাম এক লাখ ৮ হাজার ৯১০ জন, জাতীয় পার্টির মো. নাসির উদ্দিন মোল্লার এক হাজার ৩৪৫ টি, বাংলাদেশ লেবার পার্টির শেখ মোহাম্মদ আলী ২৭২ টি, ইসলামী আন্দোলন প্রার্থী নূরুল ইসলাম ৬ হাজার ৫৩৮ ও স্বতন্ত্র অন্তরা সেলিম হুদা ৪ হাজার ৮২৪ টি ভোট পেয়েছেন।

কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ, দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক: আলমগীর ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬