পটুয়াখালী-২ আসনে বেসরকারিভাবে ড. শফিকুল ইসলাম মাসুদ জয়ী

১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৩ AM
ড. শফিকুল ইসলাম মাসুদ

ড. শফিকুল ইসলাম মাসুদ © টিডিসি ফটো

পটুয়াখালী-2 (বাউফল) সংসদীয় আসনের ১১৫টি ভোটকেন্দ্রের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ দাঁড়িপাল্লা প্রতীকে বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা সালেহ আহমেদ জানান, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ১ লাখ ৮৫ হাজার ১৯৩টি বৈধ ভোট পড়েছে। এর মধ্যে মো. শফিকুল ইসলাম মাসুদ পেয়েছেন ৯৮ হাজার ৪৩৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সহিদুল আলম তালুকদার পেয়েছেন ৭২ হাজার ১৯১ ভোট।’

এ হিসেবে ড. শফিকুল ইসলাম মাসুদ ২৬ হাজার ২৪৭ ভোটের ব্যবধানে এগিয়ে থেকে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি মালেক আনোয়ারী (হাতপাখা) পেয়েছেন ১৪ হাজার ১৫৯ ভোট। ঈগল প্রতীকের রুহুল আমিন পেয়েছেন ৪০৫ ভোট এবং ট্রাক প্রতীকের হাবিবুর রহমান পেয়েছেন ৩৪৮ ভোট।

ফলাফল ঘোষণার পর তাঁর সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ, দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক: আলমগীর ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬