গণভোটে এগিয়ে আছে ‘হ্যাঁ’ ভোট

১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫০ AM
ভোটারদের লম্বা সারি ঢাকার খিলগাঁও মডেল কলেজ কেন্দ্রের সামনে

ভোটারদের লম্বা সারি ঢাকার খিলগাঁও মডেল কলেজ কেন্দ্রের সামনে © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণভোটে এগিয়ে রয়েছে ‘হ্যাঁ’ ভোট। নির্বাচন কমিশন, বিভিন্ন জেলার রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এবং দ্য ক্যাম্পাসের প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

২৯৯টি সংসদীয় আসনের মধ্যে ২৮টি আসনে গণভোটের আংশিক ফলাফল রাত ১১টা পর্যন্ত জানা গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন (১২ ফেব্রুয়ারি) জুলাই জাতীয় সনদের সংবিধান-সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নে গণভোটও অনুষ্ঠিত হয়।

নেত্রকোনা জেলার পাঁচটি নির্বাচনী আসনে মোট ভোটার ২০ লাখ ৪৪ হাজার ৭৩৬ জন। জেলার ৬৭৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৬৬৫টির গণভোটের ফলাফলে দেখা যায়, ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৫ লাখ ৮৯ হাজার ২৮৩টি। আর ‘না’ ভোট পড়েছে ৩ লাখ ৫৯ হাজার ৭৪৭টি।

আরও পড়ুন: কেন্দ্রে জিতেই জামায়াত নেতাকর্মীদের বাড়িঘরে হামলা-ভাঙচুর

একইভাবে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে ১৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ১০৩টির ফলাফল পাওয়া গেছে। এখানে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ১ লাখ ১৩ হাজার ১৪টি। আর ‘না’ ভোট পেয়েছে ৩৮ হাজার ৫৪৬টি।

ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ৯৪ হাজার ৬০৫টি। ‘না’ ভোট পেয়েছে ২৭ হাজার ৪৯৭টি। ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ৫১ হাজার ৮৭৫টি। ‘না’ ভোট পেয়েছে ২৫ হাজার ৪০১টি।

খাগড়াছড়ির ২০৩টি কেন্দ্রের মধ্যে ৪১টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এখানে অবশ্য ‘হ্যাঁ’ কিছুটা পিছিয়ে আছে। ‘হ্যাঁ’ পেয়েছে ৩০ হাজার ৬৬৫ ভোট এবং ‘না’ পেয়েছে ৩১ হাজার ৭৬ ভোট।

ভেঙে যাচ্ছে আর্জেন্টিনার কোচিং প্যানেল
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চাঁদ দেখা কমিটির সভা কাল
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সারা দেশে বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: শূন্যপদের তথ্য দিতে সময় বাড়ানোর চিন্তা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
২২ দিন ধরে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রী ‘আটক’, পুলিশের কাছে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্কয়ার টয়লেট্রিজে এক্সিকিউটিভ নিয়োগ, আবেদন ১৮ সেপ্টেম্বর পর…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9