বেসরকারি ফলাফল: কুড়িগ্রামের ৪ আসনের ৩টিতে জামায়াত, ১টিতে এনসিপির জয়

১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৯ AM
কুড়িগ্রামের ম্যাপ

কুড়িগ্রামের ম্যাপ © টিডিসি ফটো

কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল প্রকাশিত হয়েছে। জেলার চার আসনের মধ্যে তিনটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এবং একটিতে এনসিপি প্রার্থী বিজয়ী হয়েছেন। সংশ্লিষ্ট আসনগুলোর সব কেন্দ্রের ভোট গণনা সম্পন্ন হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

কুড়িগ্রাম-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আনোয়ারুল ইসলাম ১৭ হাজার ২৯২ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এই আসনের ২৩১টি কেন্দ্রের সবগুলোর গণনা সম্পন্ন হয়েছে। আনোয়ারুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৬৪৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাইফুর রহমান রানা পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৩৫৬ ভোট।

কুড়িগ্রাম-২ আসনে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ ১০ হাজার ৪০০ ভোটে এগিয়ে থেকে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। মোট ২০৫টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৭৮৬ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপির সোহেল হোসনাইন কায়কোবাদ পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৩৮৬ ভোট।

কুড়িগ্রাম-৩ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী ২৭ হাজার ৬৩১ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। ১৪০টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৫ হাজার ৫৯৪ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপির তাসভীরুল ইসলাম পেয়েছেন ৭৭ হাজার ৯৬৩ ভোট।

কুড়িগ্রাম-৪ আসনে জামায়াত প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক ২০ হাজার ৯৯৮ ভোটে এগিয়ে থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ১৩০টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ৭৮ হাজার ৯৪৩ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপির আজিজুর রহমান পেয়েছেন ৫৭ হাজার ৯৪৫ ভোট।

কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ, দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক: আলমগীর ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬