খাগড়াছড়িতে বিপুল ভোটে এগিয়ে ধানের শীষের ওয়াদুদ ভূঁইয়া

১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৬ PM , আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২২ AM
আবদুল ওয়াদুদ ভূঁইয়া

আবদুল ওয়াদুদ ভূঁইয়া © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে বেসরকারি ফলাফলে বিপুল ভোটে এগিয়ে আছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আবদুল ওয়াদুদ ভূঁইয়া। জেলার ২০৩টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলে তিনি সর্বোচ্চ ভোট পেয়ে এগিয়ে থেকে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

বেসরকারি হিসাবে প্রাপ্ত ভোটের তথ্যে দেখা যায়, ধানের শীষ প্রতীকে আবদুল ওয়াদুদ ভূঁইয়া পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ২১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমা (ঘোড়া প্রতীক) পেয়েছেন ৬৮ হাজার ১৩৮ ভোট। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এয়াকুব আলী চৌধুরী (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ৫৪ হাজার ১১৬ ভোট। 

আর স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান (ফুটবল প্রতীক) পেয়েছেন ৫৩ হাজার ৩৮৪ ভোট। প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ওয়াদুদ ভূঁইয়া তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন, যা আসনটিতে বিএনপির শক্ত অবস্থানেরই ইঙ্গিত বহন করছে। নির্বাচনের দিন জেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। 

আরও পড়ুন: প্রকাশ্যে ব্যালটে সিল, প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাকে অব্যাহতি

দুর্গম ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে প্রশাসনের বাড়তি নজরদারি ছিল লক্ষণীয়। তবে এখনো পোস্টাল ব্যালটের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশিত হয়নি। নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ আসনে পোস্টাল ভোটার রয়েছেন মোট ৭ হাজার ৭১ জন। এর মধ্যে ৫ হাজার ৫২৯ জন ভোট প্রদান করেছেন। পোস্টাল ব্যালটের চূড়ান্ত ফল যুক্ত হলে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে।

সব মিলিয়ে খাগড়াছড়ি আসনে এবারের নির্বাচনে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা ও ভোটারদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ করা গেছে। বেসরকারি ফলাফলে এগিয়ে থাকলেও এখন সবার দৃষ্টি আনুষ্ঠানিক ঘোষণার দিকে।

জুলাই ওয়ারিয়র্স এলায়েন্সের নেতৃত্বে সালমান-জিসান
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রেস ক্লাবের সামনে অটো চালকদের অবরোধ
  • ০৫ অক্টোবর ২০২৬
১০ পদে চাকরি দেবে যমুনা গ্রুপ
  • ০৫ অক্টোবর ২০২৬
হামলাকারী ছাত্রদল নেতাদের বাঁচাতে সিসি ক্যামেরার ফুটেজ ‘ডিল…
  • ০৫ অক্টোবর ২০২৬
গ্রামের শিশুদের স্বপ্ন দেখাতেন লাকী স্যার, বিদায়ে পেলেন রাজ…
  • ০৫ অক্টোবর ২০২৬
হামলায় সাংবাদিকদের রক্তাক্ত হওয়া শিক্ষার পরিবেশের সঙ্গে সাম…
  • ০৫ অক্টোবর ২০২৬