বড় ব্যবধানে জয়ী হচ্ছেন জামায়াত আমির

১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩০ PM
জামায়াত আমির

জামায়াত আমির © সংগৃহীত

ঢাকা-১৫ আসনে বড় ব্যবধানে জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ২০ হাজার ৭২৫ ভোটের ব্যবধানে তিনি বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বলে জানা গেছে।

নির্বাচনের সর্বশেষ প্রাপ্ত ফলাফল অনুযায়ী, আসনটির মোট ১২৭টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। মোট ভোটারদের মধ্যে ৩ লাখ ৪৪ হাজার ৩০৮ ভোটের বিপরীতে কাস্টিং হয়েছে ১ লাখ ৪৪ হাজার ৫৬৫ ভোট, যা প্রায় ৪২ শতাংশ।

বেসরকারি ফলাফলে দেখা যায়, দাঁড়িপাল্লা প্রতীকে ডা. শফিকুর রহমান পেয়েছেন ৮২ হাজার ৬৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী পেয়েছেন ৬১ হাজার ৯২০ ভোট। ফলে ২০ হাজার ৭২৫ ভোটের ব্যবধানে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. শফিকুর রহমান বিজয়ী হয়েছেন।

ফল ঘোষণার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। তবে চূড়ান্ত সরকারি ঘোষণা নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া হবে।

৩৮৩ জনকে বিসিএস শিক্ষা ক্যাডারে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ক…
  • ২৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ম্যাচ অফিসিয়াল যারা
  • ২৫ অক্টোবর ২০২৬
আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজ প্রকল্পের…
  • ২৫ অক্টোবর ২০২৬
ই-টিন থাকলেই গুনতে হচ্ছে জরিমানা, যা জানা যাচ্ছে
  • ২৫ অক্টোবর ২০২৬
বিজেএস পরীক্ষার্থীদের জন্য বাস সার্ভিসের দাবিতে ইবি ছাত্রদল…
  • ২৫ অক্টোবর ২০২৬
হঠাৎ কেন গোলাপি জার্সি পরে মাঠে নামল পাকিস্তান?
  • ২৫ অক্টোবর ২০২৬