প্রকাশ্যে ব্যালটে সিল, প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাকে অব্যাহতি

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৬ PM
ময়মনসিংহের একটি কেন্দ্রে ভোটারদের লাইন

ময়মনসিংহের একটি কেন্দ্রে ভোটারদের লাইন © টিডিসি ফটো

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের কংশের কুল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গোপন কক্ষে না গিয়ে প্রকাশ্যে ব্যালটে সিল দেওয়ার সুযোগ দেওয়ায় প্রিসাইডিং কর্মকর্তা ও দুই পোলিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা দেড়টার দিকে বিরুনিয়া ইউনিয়নের কংশেরকূল উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ভোট গোপনে দেওয়ার কথা। কিন্তু সেখানে প্রকাশ্যে ব্যালট পেপারে সিল দিলেও কোনো ব্যবস্থা নেননি দায়িত্বরত প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তারা। এ কারণে তাদের বরখাস্ত করে সেখানে অন্য কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।’

স্থানীয় সূত্রে জানা যায়, কংশেরকূল উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে সকাল থেকে ভোটারদের প্রকাশ্যে ভোট দিতে বাধ্য করা হচ্ছিল। এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছেন অনেকে।

আরও পড়ুন: সারাদেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে: মির্জা ফখরুল

দীপালি আক্তার নামে এক নারী ভোটার জানান, ভোট কাকে দেবেন সেটা দেখতে চায় কেন্দ্রের লোকজন। হরিণ প্রতীকে সিল না দিলে বাড়ি-ঘরে ভাংচুর চালানোর হুমকি দেয় তারা। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা মজিবুর রহমান প্রকাশ্যে ভোট দেওয়ার কথা অস্বীকার করেছেন।

কংশেরকুল উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ছয়টি বুথ রয়েছে। মোট ভোটার ২ হাজার ৮৭৬ জন। এ কেন্দ্রে সকাল সাড়ে ১১টা পর্যন্ত ৯২০ ভোট পড়ে। ময়মনসিংহ-১১ আসনে হরিণ প্রতীকে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে ৩ পদে চাকরি, আবেদন ২৯ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬
আমার বিরুদ্ধে ব্যবস্থা নিলে বুঝব— ‘ছাত্রদল ও বিএনপিতে বটদের…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ০৫ অক্টোবর ২০২৬
সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
জুলাই ওয়ারিয়র্স এলায়েন্সের নেতৃত্বে সালমান-জিসান
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রেস ক্লাবের সামনে অটো চালকদের অবরোধ
  • ০৫ অক্টোবর ২০২৬