সারাদেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে: মির্জা ফখরুল

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫১ PM
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর © সংগৃহীত ও সম্পাদিত

বাংলাদেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। হাসিনা সরকারের পতনের পর এবছরের নির্বাচনের পর নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তীকালীন সরকার।

গত কয়েকটি নির্বাচনে জনসমাগম তেমন একটা চোখে না পড়লেও এবারের নির্বাচনে ভোটারদের মাঝে তীব্র উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

ভোটের কয়েকদিন আগে থেকেই ভোটারদেরকে নিজের ভোটাধিকার প্রয়োগ করার স্বার্থে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাড়িতে ফিরতে দেখা গেছে। দেশের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এবারের নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।

এদিকে সকাল থেকে চলমান ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চলছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার দুপুর দুইটায় মির্জা ফখরুল গণমাধ্যমকে বলেন, সারাদেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। নির্বাচনে সামগ্রিকভাবে বড় ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর আমরা পাননি।

এছাড়াও তার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে এবং দুপুর দুইটা পর্যন্ত ৫৫ শতাংশ ভোট পড়েছে বলে তার ধারণা করেন তিনি।

ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950