কুমিল্লার এক কেন্দ্রে ধানের শীষ ছাড়া অন্য প্রার্থীর এজেন্ট নেই

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫২ PM
কুমিল্লার শশীদল ইউনিয়ন বাগড়া দাখিল মাদ্রাসা কেন্দ্র

কুমিল্লার শশীদল ইউনিয়ন বাগড়া দাখিল মাদ্রাসা কেন্দ্র © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ নির্বাচনী এলাকা ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন বাগড়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে একমাত্র ধানের শীষ প্রতীকের এজেন্ট ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্ট দেখা যায়নি। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বাগরা মাদ্রাসা কেন্দ্রের প্রতিটি বুথে শুধু ধানের শীষের একজন করে পোলিং এজেন্ট দেখা যায় ।

জানা যায়, কুমিল্লা-৫ (বুড়িচং ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থী মো. জসিম উদ্দিনের বাড়ি শশীদল ইউনিয়নের বাগডা গ্রামে ।

বিএনপির প্রার্থী জসীম উদ্দীনের পোলিং এজেন্টের সঙ্গে কথা বলে জানা যায়, এই কেন্দ্রে অন্য কোনো প্রার্থীর এজেন্ট দেওয়া হয়নি। তবে কেন দেওয়া হয়নি, সে বিষয়ে তারা কিছুই বলতে পারছেন না।

আরও পড়ুন: কেন্দ্রে যেতে বাধা ও জামায়াত কর্মীদের আটকে মারধরের অভিযোগ বিএনপি-ছাত্রদল নেতার বিরুদ্ধে

দুপুর ১টায় বাগড়া দাখিল মাদ্রাসা কেন্দ্র পরিদর্শনে আসেন জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট মোবারক হোসেন । তিনি অভিযোগ করে বলেন, ‘আমি এজেন্ট দিয়েছিলাম, তাদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। কয়েকজন পোলিং এজেন্ট ভয়ে আসেনি।’

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির প্রার্থী জসীম উদ্দীন পাল্টা অভিযোগ করে বলেন, ব্রাহ্মণপাড়ায় কয়েকটি কেন্দ্রে জামায়াতের লোকজন জোর করে ব্যালটে সিল মেরেছে। এখনো পর্যন্ত ভোট সুষ্ঠু হচ্ছে।

সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জানান, এজেন্ট দেওয়ার জন্য দাঁড়িপাল্লার লোকজন কাগজপত্র নিয়েছিল। কিন্তু কেউ পোলিং এজেন্টের দায়িত্ব পালন করতে আসেনি ।

বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন ১০২ গুণী শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
সনদ আছে, দক্ষতা নেই: বাংলাদেশের উচ্চশিক্ষার সংকট
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে বড় সুখবর আসছে
  • ০৫ অক্টোবর ২০২৬
৭ পদে চাকরি দেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড …
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ফুলের তোড়ায় নয়, থাকতে হবে বেতন-ভাতা-মানস…
  • ০৫ অক্টোবর ২০২৬
পাঠদান কেন বন্ধ হবে না, ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে নোটিশ দিল বোর…
  • ০৫ অক্টোবর ২০২৬