দুবাই থেকে ৩৭৮ যাত্রী নিয়ে ফিরল ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

০৫ মার্চ ২০২৬, ১০:৩০ AM
ইউএস-বাংলা এয়ারলাইন্স

ইউএস-বাংলা এয়ারলাইন্স © সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে ৩৭৮ জন যাত্রী নিয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট নিরাপদে দেশে ফিরেছে। ৪৩৬ আসনবিশিষ্ট বিশালাকার এয়ারবাস ৩৩০-৩০০ উরোজাহাজের মাধ্যমে পরিচালিত এই ফ্লাইটটি আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৭টা ৭ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম আজ তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ। ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট দুবাই থেকে ৩৭৮ জন যাত্রী নিয়ে নিরাপদে ঢাকার হযরত শাহজালাল আন্ত: বিমানবন্দরে অবতরন করে। বিশেষ ফ্লাইট এয়ারবাস ৩৩০-৩০০ দিয়ে পরিচালিত হয়।’

আরও পড়ুন: যেভাবে টানা ১২ দিন ছুটির সুযোগ পেতে পারেন সরকারি চাকরিজীবীরা

এর আগে বুধবার (৪ মার্চ) ইউএস-বাংলা এয়ারলাইন্স জানায়, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল যুদ্ধ পরিস্থিতির কারণে আরব আমিরাতে অনেক প্রবাসী বাংলাদেশি আটকা পড়েছেন। বিষয়টি মানবিক দিক বিবেচনায় নিয়ে তাদের দেশে ফেরাতে ঢাকা-দুবাই-ঢাকা রুটে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেয় সংস্থাটি।

প্রথম ফ্লাইট বুধবার প্রথম বিশেষ ফ্লাইটটি (বিএস-৩৪১) ঢাকা থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে দুবাইয়ের উদ্দেশে ছেড়ে যায়। পরবর্তীতে একই উড়োজাহাজ (বিএস-৩৪২) দুবাই থেকে স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে ৩৭৮ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়।

আর দ্বিতীয় ফ্লাইট আজ বৃহস্পতিবার দ্বিতীয় বিশেষ ফ্লাইটটি ঢাকা থেকে বিকাল ৫টা ১৫ মিনিটে দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবে। ফিরতি ফ্লাইটটি দুবাই থেকে স্থানীয় সময় রাত ১০টায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

ইউএস-বাংলা জানিয়েছে, মানবিক এই উদ্যোগের আওতায় পরিচালিত ফ্লাইট দুটিতে ৪৩৬ আসনবিশিষ্ট এয়ারবাস এ৩৩০-৩০০ উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে, যাতে অধিক সংখ্যক আটকে পড়া প্রবাসীকে দ্রুত দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়।

‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অনার্সে ‘অ্যাপ্লাইড আইসিটি’ পড়াতে সক্ষম শিক্ষকদের তথ্য চেয়ে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হলো সেই মাসুদকে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬