দেশ আবারও একদলীয় স্বৈরাতন্ত্রের দিকে যাবে কিনা প্রশ্ন উঠেছে : নাহিদ

০৪ মার্চ ২০২৬, ০৯:১০ PM
এনসিপির সিলেট সাংগঠনিক বিভাগীয় ইফতার মাহফিলে বক্তব্য দিচ্ছেন নাহিদ ইসলাম

এনসিপির সিলেট সাংগঠনিক বিভাগীয় ইফতার মাহফিলে বক্তব্য দিচ্ছেন নাহিদ ইসলাম © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশ আবারও গণতন্ত্র থেকে একদলীয় স্বৈরাতন্ত্রের দিকে যাবে কিনা সেই প্রশ্ন উঠেছে। দেশের প্রতিষ্ঠানগুলোকে, প্রশাসনকে আবারও একদলীয়করণ করা হচ্ছে। আজ বুধবার (৪ মার্চ) এনসিপির সিলেট সাংগঠনিক বিভাগীয় ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের পরিস্থিতি আপনারা দেখেছেন, বাসসের পরিস্থিতি আপনারা দেখেছেন, সর্বশেষ আমরা দুদকের পরিস্থিতি দেখলাম। দুদক আইন অনুসারে একটি স্বাধীন নিরপেক্ষ প্রতিষ্ঠান, কিন্তু দেশের ইতিহাসে কখনও স্বাধীনভাবে দুদক কাজ করতে পারেনি। মির্জা ফকরুল ইসলাম আলমগীর একসময় বলেছিলেন, এই দুদক হচ্ছে বিরোধী দল দমন কমিশন। এই আমলেও সেই একই জিনিসটা থাকবে কিনা সেই প্রশ্ন আমাদের উঠছে।

দুদকের চেয়ারম্যান এবং কমিশনাররা কেন পদত্যাগ করল প্রশ্ন রেখে নাহিদ বলেন, সরকার কেন চাপ প্রয়োগ করল? সরকারের চাপে তারা পদত্যাগ করেছে কিনা সেই জবাবদিহিতা নিশ্চিতের জন্য আমরা কাজ করছি। সংসদে গেলে আমরা এটা নিয়ে কথা বলবো। আপনারা বাইরে যারা জনগণ রয়েছেন আপনারাও কথা বলবেন। দুদকের পরবর্তী চেয়ারম্যান কিভাবে নিয়োগ হবে, দলীয় বিবেচনায় নিয়োগ হবে কিনা নাকি বিরোধী দলের সাথে আলোচনা করে নিয়োগ হবে সেবিষয়ে প্রশ্ন আমরা রেখে যাচ্ছি।

আরেকটি লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে উল্লেখ করে ঢাকা-১১ আসনের এই সংসদ সদস্য বলেন, এবার আমরা ভুল করতে চাই না। এবার আমরা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে নামতে চাই। গণঅভ্যুত্থান হয়তো হয়ে গিয়েছে। গণঅভ্যুত্থান পরবর্তী করণীয় ক্ষেত্রে আমরা অনেক কিছুই ভুল করেছি। সেকারণে দেশের এই বেহাল অবস্থা আবারো তৈরি হয়েছে।

গোল্ডেন বুট, বল ও গ্লাভস জেতার দৌড়ে এগিয়ে যারা
  • ১৭ জুলাই ২০২৬
সাজিদ আব্দুল্লাহর প্রথম শাহাদাৎবার্ষিকীতে ইবি ছাত্রদলের দোয়…
  • ১৭ জুলাই ২০২৬
নেতাকর্মীদের ভারে ত্রাণ বিতরণ অনুষ্ঠানের মঞ্চ ভেঙে পড়ে গেলে…
  • ১৭ জুলাই ২০২৬
ফাইনালে ১১ রেকর্ডের হাতছানি মেসির সামনে
  • ১৭ জুলাই ২০২৬
শেষ মুহূর্তে বাতিল স্পেসএক্সের স্টারশিপ উৎক্ষেপণ
  • ১৭ জুলাই ২০২৬
আইইউবিতে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট মেজর চালু
  • ১৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence