কেন্দ্রে যেতে বাধা ও জামায়াত কর্মীদের আটকে মারধরের অভিযোগ বিএনপি-ছাত্রদল নেতার বিরুদ্ধে

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৫ PM
অভিযুক্ত ছাত্রদল নেতা জুয়েল হাসান হিরন

অভিযুক্ত ছাত্রদল নেতা জুয়েল হাসান হিরন © টিডিসি ফটো

যশোর সদর উপজেলার ১নং হৈবতপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কাউদিয়া গ্রামে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে কেন্দ্রে যেতে চাওয়ায় জামায়াতের দুই কর্মীকে আটকে রেখে মারধর করার অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ও স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে।

অভিযোগ উঠেছে, আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল দশটায় কাউদিয়া জামে মসজিদ সংলগ্ন স্থানে জামায়াতের সমর্থকদের নিয়ে ভোটকেন্দ্রে ‍যাওয়ার সময় তাদের পথ আটকিয়ে মারধরে করেন তারা। এ ঘটনায় জামায়াতের দুই কর্মী আহত হলে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে জামায়াতের কর্মীরা গ্রামের সাধারণ মানুষদের সঙ্গে নিয়ে ভোট দিতে যাওয়ার সময় কাউদিয়া গ্রামের জামে মসজিদের কাছাকাছি পৌঁছালে ১নং হৈবতপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েল হাসান হিরন ও স্থানীয় বিএনপি নেতা মালেকের নেতৃত্বে ৫-৬ জন তাদের পথরোধ করেন। এ সময় তারা জামায়াতের দুই কর্মীসহ কয়েকজনকে আটকে এলোপাতাড়ি মারধর করেন।

এ বিষয়ে আহত জামায়াত কর্মীরা বলেন, আমরা গ্রামের সাধারণ মানুষদের সঙ্গে ভোট দিতে যাওয়ার সময় ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা আমাদের পথরোধ করে। একপর্যায়ে তারা কাউকে ভোট দিতে যেতে দেবে না বলে জানায়। আমরা প্রতিবাদ করলে তারা অতর্কিত হামলা চালায়।

এ বিষয়ে অভিযুক্ত ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জুয়েল হাসান হিরন বলেন, কে হামলা করেছে তাদের ওপর?

এবিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি দিয়ে বলেন, যা ইচ্ছা করেন। আপনারা বেশি কথা বললে আপনাদেরও দেখে নেব।

বাবর আজমই কি পিসিবির পরবর্তী টার্গেট?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বুয়েটের ভর্তি পরীক্ষা কবে, চূড়ান্ত সভা কাল
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বাছাই পরীক্ষার সময়সূচি প্রকাশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিচ্ছিন্ন সংযোগ, নেই মিটারও—তবুও বিদ্যুৎ বিল এল ৬৯২ টাকা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নতুন অনুষদ প্রতিষ্ঠার দাবি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন ৩০ সেপ্টেম্বর …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬