নিজেসহ বাবা-মা ও স্ত্রীর অ্যাকাউন্টে কত টাকা, দেখালেন আসিফ

০৪ মার্চ ২০২৬, ০৮:৪৬ PM
আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ © ফাইল ছবি

নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের জবাবে ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুধু নিজেরই নয়, বাবা-মা এবং স্ত্রীর কার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে তাও জানিয়েছেন সাবেক এই উপদেষ্টা।

বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় বাংলামোটরে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ব্যাংক হিসাব তুলে ধরেন তিনি।

তিনি বলেন, প্রথমে শুধু নিজের ব্যাংক স্টেটমেন্ট প্রকাশের কথা ভাবলেও পরে স্বচ্ছতার স্বার্থে পরিবারের সবার হিসাব উন্মুক্ত করার সিদ্ধান্ত নেন।

এনসিপির এই মুখপাত্র জানান, তার বাবার পাঁচটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। এসব অ্যাকাউন্টে মোট জমা আছে ৫ লাখ ৪৭ হাজার ৭১১ টাকা। তবে শিক্ষক হিসেবে নেওয়া ১০ লাখ টাকার একটি সার্ভিস লোনের মধ্যে এখনো ৬ লাখ ৩৯ হাজার ৭৪৬ টাকা বকেয়া রয়েছে, যা মাসিক বেতন থেকে কেটে নেওয়া হয়। ফলে জমাকৃত অর্থ বাদ দিলে তার বাবা প্রায় ৮২ হাজার ৩৫ টাকা নিট দেনায় আছেন।

তিনি আরও জানান, তার মায়ের একটি ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে ২১ হাজার ১৫৪ টাকা। স্ত্রীর একমাত্র অ্যাকাউন্টে রয়েছে ৬১৩ টাকা। আর তার নিজের রয়েছে দুটি ব্যাংক অ্যাকাউন্ট। এর মধ্যে সোনালি ব্যাংকে থাকা ব্যক্তিগত সেভিংস অ্যাকাউন্টে জমা আছে ৯ হাজার ৯৩০ টাকা। অন্যটি তার সেলারি অ্যাকাউন্ট, যেখানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে বেতন, যাতায়াত ভাতা ও অন্যান্য ভাতার লেনদেন হয়েছে।

আসিফ মাহমুদ বলেন, তিনি ১৬ মাস দায়িত্বে ছিলেন। মাসিক গড় বেতন ১ লাখ ৬৫ হাজার টাকা হিসেবে সব ভাতা ও অন্যান্য লেনদেন এই সেলারি অ্যাকাউন্টের মাধ্যমেই সম্পন্ন হয়েছে। বর্তমানে ওই অ্যাকাউন্টে জমা রয়েছে ৯ লাখ ৭৮ হাজার ৬২৬ টাকা। সবমিলিয়ে এই অ্যাকাউন্টে মোট ক্রেডিট হয়েছে ৮৫ লাখ ৮১ হাজার টাকা এবং ডেবিট হয়েছে ৭৬ লাখ ৩ হাজার টাকা। তার দুই অ্যাকাউন্টে বর্তমানে মোট স্থিতি রয়েছে ৯ লাখ ৭৮ হাজার ৫৫৬ টাকা।

পাহাড় কেটে মাটি উত্তোলন করায় অর্ধ লাখ টাকা জরিমানা
  • ১৮ জুলাই ২০২৬
তৃতীয় স্থানের লড়াইয়ে মাঠে নামছে ফ্রান্স-ইংল্যান্ড, ভবিষ্যদ্…
  • ১৮ জুলাই ২০২৬
শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের অস্ত্রভাণ্ডারের নিয়ন্ত্রক বাপ…
  • ১৮ জুলাই ২০২৬
এইচএসসি পরীক্ষার্থীকে আটকে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, বিশ্…
  • ১৮ জুলাই ২০২৬
আজ সংবাদ সম্মেলন ডেকেছে প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ১৮ জুলাই ২০২৬
পুলিশের সামনেই দুই সাংবাদিককে হামলার অভিযোগ কৃষকদল নেতার বি…
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence