ভোট ডাকাতি হলে মির্জা আব্বাসের ‘রাজত্ব খানখান’ করে দেব: নাসীরুদ্দীন পাটওয়ারী

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৫ PM , আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৩ PM
সংবাদ সম্মেলনে কথা বলছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

সংবাদ সম্মেলনে কথা বলছেন নাসীরুদ্দীন পাটওয়ারী © বিবিসি বাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে ভোট ডাকাতি হলে মির্জা আব্বাসের ‘রাজত্ব খানখান’ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের অংশ এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সেখানে বিএনপির কর্মী-সমর্থকদের দিকে আঙুল তুলে নাসীরুদ্দীন বলেন, এনসিপির নেতাকর্মীদেরকে নিয়ে রেলওয়ে কলোনী উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করে বের হওয়ার পথে তাদের ওপর ‘আঘাত’ করা হয়। সেনাবাহিনীর সামনেই তার ‘মাথায় আঘাত’ করা হয়েছে। এরপর সেনাবাহিনীকে অভিযোগ জানালে তাদের উদ্ধার করে পাঠিয়ে দেয়।

তিনি বলেন, ‘আমাদের ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে দুইটা। রেলওয়ে কলোনী উচ্চ বিদ্যালয় ও মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্র। সেখানে ভোট ডাকাতির মহোৎসব চলছে। তারা গায়ে পড়ে মারামারি করে ঢাকা-৮ আসনের ভোট বানচাল করতে চাচ্ছে।’

এ সময় মির্জা আব্বাসকে উদ্দেশ করে তিনি বলেন, ‘মির্জা আব্বাস যদি হারার ভয়ে থাকেন, আমি আপনাকে বলব– খেলায় থাইকেন না। ভোট বানচাল করবেন না। অনেকগুলো মানুষ গণতন্ত্র রক্ষার জন্য জীবন দিয়েছেন।’

আরও পড়ুন: ভোটকেন্দ্রের সামনে উত্তেজনা, বিএনপি নেতার মৃত্যু

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তাদের ওপর আঘাত করলে বেশিরভাগ ক্ষেত্রেই পাল্টা আঘাত করার ইচ্ছা ছিল না। কিন্তু তাদেরকে যদি মারতে আসা হয়, তাহলে উল্টো পক্ষকে মার খেতেও হবে। এখন সময় প্রতিরোধের। 

নাসীরুদ্দীন বলেন, ‘যদি ঢাকা-৮ আসনে ভোট ডাকাতি হয়, তাহলে মির্জা আব্বাসের যে রাজত্ব আছে, আল্লাহর কসম করে বলছি, সেই রাজত্ব আমরা খানখান করে দেব, তছনছ করে দেব। (নির্বাচনে জয়ী) হই বা না হই, বিএনপি নামক দলটিকে আমরা নিশ্চিহ্ন করে দেব।’ খবর: বিবিসি বাংলা।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬