তিন বাহিনীর প্রধানের কে কোথায় ভোট দিলেন

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৫ PM
পাশাপাশি তিন বাহিনীর প্রধান

পাশাপাশি তিন বাহিনীর প্রধান © টিডিসি ফটো

সারাদেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারাদেশে চলছে ভোট উৎসব। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটা থেকে ধর্ম বর্ণ ও শ্রেণি নির্বিশেষে সর্বস্তরের জনগণ ভোটপ্রদানে আগ্রহী হয়ে অংশগ্রহণ করছেন।

অন্যান্য সকলের মতো এবারের সংসদ নির্বাচনে দেশের তিন বাহিনীর প্রধানও নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর- ISPR) জানিয়েছে, আজ বেলা সাড়ে দশটায় আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ভোটকেন্দ্রে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। এছাড়া সকাল সাড়ে নয়টায় রাজধানীর বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বেলা সাড়ে বিএএফ শাহীন কলেজ ভোটকেন্দ্রে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

আজকের এ নির্বাচনে ভোট দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬