চট্টগ্রামে ভোটকেন্দ্রের পাশে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৬

১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৯ PM
চট্টগ্রাম-১৩ আসনে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

চট্টগ্রাম-১৩ আসনে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের আনোয়ারায় মোমবাতি ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের এ ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে আনোয়ারার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। মারামারির এ ঘটনা ভোটকেন্দ্র থেকে ১০০ গজ দূরে সংগঠিত হয়।

সংঘর্ষে আহতরা হলেন আছিফ (২৪), শাহদাত (২৫), মুনতাছির (২৭), আরিফ (২০) রুবেল (২৬) ও একরাম (২৬)। তারা সবাই মোমবাতি প্রতীকের সমর্থক বলে জানান। আহতদের চিকিৎসার জন্য আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। 

আরও পড়ুন: ভোট কক্ষের ভেতরে টাকা বিতরণ, বিএনপির পোলিং এজেন্টকে জরিমানা

সুন্নী জোটের মোমবাতি সমর্থকদের অভিযোগ, বিএনপি সমর্থক প্রায় ৫০ জনের একটি দল কেন্দ্রের বাইরে এসে মোমবাতি প্রতীকের সমর্থকদের ওপর হামলা চালায়। এতে তাদের ৮ থেকে ১০ কর্মী আহত হয়।

স্থানীয় বিএনপি নেতা অ্যাডভোকেট লোকমান শাহ সংঘর্ষ ও আহতের এই অভিযোগ অস্বীকার করেন।

ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে কেন্দ্রের ভেতরে স্বাভাবিক অবস্থায় ভোটগ্রহণ চলছে। এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. হাসানুল হক জানান, সংঘর্ষের ঘটনা কেন্দ্র থেকে ১০০ গজ দূরেই ঘটেছে। এতে কেন্দ্রে কোনো প্রভাব পড়েনি।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬