ছাত্র-জনতার ভোটাধিকার রক্ষার্থে সবাই ঢাকা-৮ এ আসুন: নাহিদ

১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৪ PM
নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম © সংগৃহীত

ঢাকা-৮ আসনের ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর একটি ফেসবুক পোস্ট শেয়ার করে দলটির আহ্বায়ক এবং ঢাকা-১১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম সবাইকে ঢাকা-৮ আসনে যাওয়ার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০টা ৫০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

নাহিদ ইসলামের শেয়ার করা নাসীরুদ্দীন পাটওয়ারীর পোস্টে বলা হয়, “ফলাফল পরিবর্তনের চেষ্টা চলছে, সবাই সতর্ক থাকুন। নিজের ভোটকেন্দ্র পাহারা দিতে যারা এখনো আসেননি, এগিয়ে আসুন।”

এর আগে রাত পৌনে ৮টার দিকে ছয়টি কেন্দ্রের ফলাফল পরিবর্তনের অভিযোগ তুলে নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে লিখিত অভিযোগ দেন। তার প্রধান নির্বাচনী এজেন্ট শাহিন আহমেদ দাবি করেন, সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে তিন দফা ভোট গণনা করা হয়েছে এবং এজেন্টদের আটকে রেখে বাতিল ভোট যুক্ত করে ফল পরিবর্তনের চেষ্টা চলছে।

তিনি আরও অভিযোগ করেন, ঢাকা-৮ আসনের সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল আইডিয়াল কলেজ ও ইস্কাটন গার্ডেন কেন্দ্রে বাতিল হওয়া ভোটগুলো বৈধ হিসেবে গণ্য করার জন্য মির্জা আব্বাস ও তার সমর্থকেরা চাপ সৃষ্টি করছেন।

শাহিন আহমেদের ভাষ্য অনুযায়ী, মাহবুব আলী ইনস্টিটিউট ও মির্জা আব্বাস ডিগ্রি কলেজে ভোট গণনা শেষে ফলের কাগজ হাতে পাওয়া গেলেও পুনরায় গণনার জন্য প্রভাব বিস্তার করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, কেন্দ্র থেকে কাউকে বের হতে দেওয়া হচ্ছে না এবং সংশ্লিষ্টদের জিম্মি করে রাখা হয়েছে। এছাড়া পল্টনের পরিবার পরিকল্পনা কেন্দ্রে গণনা শেষ হলেও ফল প্রকাশে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপির স্লোগানের ভিডিওতে লাইক দিয়ে স্…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেসবুকে ছড়াল এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের তথ্য সংগ্রহের …
  • ০১ অক্টোবর ২০২৬
তুরাগ নদ থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ০১ অক্টোবর ২০২৬
শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে শূন্যে তুলে আছাড় দিলেন সহপাঠীর অভি…
  • ০১ অক্টোবর ২০২৬