টাঙ্গাইলে আট আসনের সাতটিতেই এগিয়ে বিএনপির প্রার্থীরা

১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১০ AM
টাঙ্গাইলের এক কেন্দ্রে ভোট গণনা চলছে

টাঙ্গাইলের এক কেন্দ্রে ভোট গণনা চলছে © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনের মধ্যে সাতটিতেই বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। শুধু টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে এগিয়ে আছেন বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান (আজাদ)।

হেভিওয়েট প্রার্থীদের মধ্যে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুস সালাম পিন্টু ও আহমেদ আযম খান, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন (টুকু), শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম (স্বপন), লুৎফর রহমান (মতিন) বিজয়ের পথে রয়েছেন। অপর দিকে সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য এস এম ওবায়দুল হক নাসির পিছিয়ে রয়েছেন।

রিটার্নিং কর্মকর্তার ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র সূত্রে সর্বশেষ প্রাপ্ত ফলাফলে দেখা যায়, টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে ১৪৯ কেন্দ্রের মধ্যে ৮০টি কেন্দ্রে বিএনপির প্রার্থী ফকির মাহবুব আনাম (বিএনপি) ৮১ হাজার ৩০০ ভোট পেয়ে এগিয়ে আছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর আব্দুলহেল কাফি পেয়েছেন ৪৯ হাজার ৭৭০ ভোট।

আরও পড়ুন: গণভোটে এগিয়ে আছে ‘হ্যাঁ’ ভোট

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে মোট ভোটকেন্দ্র ১৩৯টি। এর মধ্যে ৩৮টি কেন্দ্রে বিএনপির প্রার্থী আবদুস সালাম (পিন্টু) ৫৪ হাজার ৫৫ ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর হুমায়ুন কবির পেয়েছেন ১৫ হাজার ৪৩৮ ভোট।

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে ১২৩টি কেন্দ্রের মধ্যে ৬১টি কেন্দ্রে বিএনপির বিদ্রোহী প্রার্থী লুৎফর রহমান খান আজাদ (মোটরসাইকেল প্রতীক) ৫৫ হাজার ৩৬৬ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এস এম ওবায়দুল হক (নাসির) পেয়েছেন ৩৭ হাজার ৬৯৯ ভোট।

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে ১১৫টি কেন্দ্রের মধ্যে ৩৮টি কেন্দ্রে বিএনপির লুৎফর রহমান খান (মতিন) পেয়েছেন ৪১ হাজার ৫১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকী (হাঁস প্রতীক) ১৮ হাজার ৩৩৫ ভোট। টাঙ্গাইল-৫ (সদর) আসনে ১৩১ কেন্দ্রের মধ্যে ৭৪ কেন্দ্রে বিএনপির সুলতান সালাউদ্দিন (টুকু) পেয়েছেন ৭২ হাজার ৭০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আহসান হাবীব (মাসুদ) পেয়েছেন ৪৫ হাজার ৩৭১ ভোট।

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে ১৫৫টি কেন্দ্রের মধ্যে ৩৫টি কেন্দ্রে বিএনপির প্রার্থী রবিউল আওয়াল (লাভলু) ৩২ হাজার ৯১৯ ভোট। তার নিকটতম জামায়াতে ইসলামীর এ কে এম আবদুল হামিদ পেয়েছেন ২২ হাজার ৫৯৮ ভোট।

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে ১২৭ কেন্দ্রের মধ্যে ১২৬ কেন্দ্রে বিএনপির আবুল কালাম আজাদ সিদ্দিকী ১ লাখ ৪১ হাজার ২১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রার্থী জামায়াতে ইসলামীর আবদুল্লাহ তালুকদার পেয়েছেন ৭১ হাজার ৪০ ভোট।

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে ১৩১টি ৩৬টি কেন্দ্রে বিএনপির আহমেদ আযম খান ৩৫ হাজার ৭৪৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রার্থী সালাউদ্দিন আলমগীর (স্বতন্ত্র-হরিণ প্রতীক) পেয়েছেন ১১ হাজার ৬৯১ ভোট।

২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল
  • ০৬ মে ২০২৬
ব্যানার টানানোকে কেন্দ্র করে ঢাবিতে ছাত্রদল ও হল সংসদের মাঝ…
  • ০৬ মে ২০২৬
হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান শুরু যুক্তরাষ্ট্রের
  • ০৬ মে ২০২৬
চরফ্যাশনে ৭ সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা
  • ০৬ মে ২০২৬
রোহিঙ্গা ক্যাম্পে বন্দুকযুদ্ধে নিহত ১
  • ০৬ মে ২০২৬
ক্লাস শুরুর আগেই দুই মাসের সেশনজটে জাবির প্রথম বর্ষের শিক্ষ…
  • ০৬ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9