ঢাকা-১৩: এক রিফ্রেশে ববি হাজ্জাজ, আরেক রিফ্রেশে মামুনুল হক

১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৪ AM , আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৭ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘিরে তৈরি হয়েছে নাটকীয়তা ও ধোঁয়াশা। সামাজিক যোগাযোগমাধ্যমে ফল পরিবর্তনের অভিযোগ তুলে সরব হয়েছেন নেটিজেনরা। বিশেষ করে বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজের প্রাপ্ত ভোটসংখ্যায় ‘কাটাকাটি’ করা একটি রেজাল্ট শিটের ছবি ফেসবুকে ভাইরাল হওয়ার পর আলোচনা-সমালোচনা তুঙ্গে ওঠে। এছাড়া অনেক প্রার্থী যে যার মতো করে নিজেকে বিজয়ী ঘোষণা করে সামাজিক মাধ্যমে পোস্ট দিচ্ছে।

প্রাথমিক ফলাফলে দেখা যায়, শুরুতে ১১ দলীয় নির্বাচনি ঐক্য সমর্থিত ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক (রিকশা প্রতীক) এগিয়ে ছিলেন। তবে কিছু সময় পর নাটকীয়ভাবে ধানের শীষ প্রতীকের প্রার্থী ববি হাজ্জাজ তাকে ছাড়িয়ে যান। কয়েকটি সংবাদ মাধ্যমেও প্রথম মামুনুল হককে বিজয়ী ঘোষণা করে কার্ড শেয়ার করা হয়। পরে একই ধরনের কার্ডে ববি হাজ্জাজকেও বিজয়ী দেখানো হয়। সামাজিক মাধ্যমে প্রতি রিফ্রেশে এই আসনে নতুন বিজয়ীর নাম দেখা যাচ্ছে।

অন্যদিকে ঢাকা-১৫ আসনে বেসরকারি ফলে বড় ব্যবধানে জয় পাওয়ার খবর পাওয়া যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের। ২০ হাজার ৭২৫ ভোটের ব্যবধানে তিনি  বিজয়ী হয়েছেন বলে জানা গেছে। এরপর কিছু সময় পর একই আসনের ধানের শীষ প্রতিকের প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন নিজেকে বিজয়ী বলে ঘোষণা করেন।

একই ভাবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকসহ অন্যান প্রার্থীদের দলটির মিডিয়া সেলের পেজ থেকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হচ্ছে। তবে আনুষ্ঠানিকভাবে এসব আসনের ফলাফল জানা যায়নি।

কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ, দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক: আলমগীর ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬