রাজনীতিতে সওয়ার হওয়া দুই ভূতকে বিতাড়িত করার আহ্বান মামুনুল হকের

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৬ PM , আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪২ PM
ঢাকা-১৩ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মামুনুল হক

ঢাকা-১৩ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মামুনুল হক © টিডিসি

রাজনীতিতে সওয়ার হওয়া দুই ভূতকে বিতাড়িত করার আহ্বান জানিয়েছেন বাংলfদেশ খেলাফত মজলিসের আমীর ও ঢাকা-১৩ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মামুনুল হক। তিনি বলেছেন, আজ বাংলাদেশের মানুষ বিগত দিনের রাজনীতির কাঁধে সওয়ার হওয়া দুই ভূতকে বিতারিত করার জন্য আজ ঐক্যবদ্ধ হয়েছে। এক নম্বর ভূত হল, বাংলাদেশের রাজনীতি থেকে গুন্ডামি আর সন্ত্রাসকে ঝিটিয়ে বিদায় করতে হবে। দুই নম্বর ভূত হল, বাংলাদেশের রাজনীতি থেকে লুটপাট চিরতরে বিদায় করতে হবে। আজ রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বাড্ডায় ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যেই নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, নাহিদ ইসলাম জীবনকে ঝুকির মুখে ফেলে, বুলেটের সামনে আবু সাঈদ-মুগ্ধরা যে বিপ্লবের সূচনা করেছিল, ডা. শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোট আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে সোনার বাংলাদেশ গড়ে তুলবে ইনশাল্লাহ।

জুলাই সনদ ও জুলাই বিপ্লবের প্রশ্নে কোন নমনীয়তা বা আপসের সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’,‘হ্যাঁ’, ‘না’, ‘না’, ‘হ্যাঁ’ এই নাটকের অবসান ঘটাতে হবে। যারা ‘হ্যাঁ’, ‘না’, ‘না’, ‘হ্যাঁ’’ করছেন আপনারা হাজার শহীদের রক্তের সঙ্গে গাদ্দারি করেছেন। হাজার যুদ্ধাহত জুলাই যোদ্ধাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। শহীদদের রক্তকে যারা সম্মান জানাতে পারে না, যুদ্ধাহত যোদ্ধাদেরকে আজও যারা যথাযথ সম্মান করতে পারে না। দেশের জনগণের ভাগ্য তাদের হাতে নিরাপদ নয়। তাই গণভোটে নির্ভীকচিত্তে, অকন্ঠচিত্তে, স্বতস্ফুর্তভাবে গোটা বাংলাকে হা নিরঙ্কুশভাবে বিজয়ী করতে হবে।

ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটিতে বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পা…
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগ করলেন বিএনপির এমপি ফেরদৌস আহমেদ মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬
১৫ জেলায় সরাসরি সাক্ষাৎকারে চাকরি দেবে ফার্মাসিয়া লিমিটেড
  • ০১ অক্টোবর ২০২৬
পরাজয়ের পরও ‘অজুহাত’, পাল্টা প্রশ্ন লিটনের
  • ০১ অক্টোবর ২০২৬
দুই নেতাকে বহিষ্কার জামায়াতের, চাকসু নেতা বললেন—‘আমি তো জাম…
  • ০১ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই সরাসরি সাক্ষাৎকারে চাকরি দেবে পল্লী বিকাশ কে…
  • ০১ অক্টোবর ২০২৬