ঢাকা দক্ষিণে নির্বাচনের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৬ PM
মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন © সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে এই ঘোষণা দিয়েছেন তিনি।

ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন সংক্ষিপ্ত ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব ইনশাআল্লাহ।’

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে জয়ী হন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। পরে তাকে মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী করা হয়। অপরদিকে ২০২২ সালের এক আদেশ অনুযায়ী ঢাকাসহ দেশের ৪টি সিটি কর্পোরেশনের মেয়র পদটি মন্ত্রী পদমর্যাদার সমান।

ড. ইউনূসকে হেনস্তা চেষ্টায় নাহিদ ইসলামের বিবৃতি
  • ১৩ অক্টোবর ২০২৬
ড. ইউনূসকে হেনস্তা, যা বলছে সরকার
  • ১৩ অক্টোবর ২০২৬
ব্র্যানারসন অ্যাপারেলে চাকরি, আবেদন শুরু আজ থেকে
  • ১৩ অক্টোবর ২০২৬
আ’লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের কোনো সম্ভাবনা দেখি না
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ ১১ জন, সকালে খাবার পৌঁছে দিলেন …
  • ১৩ অক্টোবর ২০২৬
তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
  • ১৩ অক্টোবর ২০২৬