ঢাকা উত্তর সিটি করপোরেশনের নতুন প্রশাসক মিল্টন

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৩ AM
মো. শফিকুল ইসলাম খান মিল্টন

মো. শফিকুল ইসলাম খান মিল্টন © সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। মো. শফিকুল ইসলাম খান মিল্টনকে দায়িত্ব দেওয়া হয়েছে। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক এর উপধারা (১) এর অনুবৃত্তিক্রমে তাদেরকে করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নামের পাশে বর্ণিত সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

নিয়োগকৃত প্রশাসকরা সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা পাবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: ছয় সিটি করপোরেশনে নতুন প্রশাসক, ঢাকা উত্তরে মিল্টন দক্ষিণে আব্দুস সালাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ছিলেন মিল্টন। তিনি নির্বাচনে পরাজিত হন।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহানকে প্রশাসক নিয়োগ দেয় সরকার। আর গত বছরের ১২ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে মোহাম্মদ এজাজকে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার।

টানা ১০ দিন ছুটি পাচ্ছেন কুবি শিক্ষার্থীরা
  • ১৩ অক্টোবর ২০২৬
রুয়েটের ১২ শিক্ষার্থী দুই বছরের জন্য বহিষ্কার
  • ১৩ অক্টোবর ২০২৬
এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা ১৫ দিনের মধ্যে: শিক…
  • ১৩ অক্টোবর ২০২৬
পছন্দসই প্রতিষ্ঠান পেতে ‘চয়েস লিস্ট সিস্টেম’ চালুর দাবি শিক…
  • ১৩ অক্টোবর ২০২৬
‘তারেক রহমান জেনেটিক্যালি স্মার্ট’: শিক্ষামন্ত্রী
  • ১৩ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগ দেবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি
  • ১৩ অক্টোবর ২০২৬