ছয় সিটি করপোরেশনে নতুন প্রশাসক, ঢাকা উত্তরে মিল্টন দক্ষিণে আব্দুস সালাম

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৪ AM , আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০২ AM
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় © ফাইল ছবি

ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। সে অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মো. আব্দুস সালাম প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন। আর মো. শফিকুল ইসলাম খান মিল্টনকে দায়িত্ব দেয়া হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের।

আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। খুলনা সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটিতে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনের মো. শওকত হোসেন সরকার প্রশাসক হয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক এর উপধারা (১) এর অনুবৃত্তিক্রমে তাদেরকে করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নামের পাশে বর্ণিত সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

আরও পড়ুন: গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, আহত ২

নিয়োগকৃত প্রশাসকরা সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা পাবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

বাবা হারানাে ইকনের দায়িত্ব নিলেন শিক্ষামন্ত্রী
  • ২৩ জুলাই ২০২৬
উড্ডয়নের ৯ মিনিটের মধ্যে আটলান্টিকে আছড়ে পড়ে বিমান, ৭৪ বছর …
  • ২৩ জুলাই ২০২৬
শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মধ্যেই কড়া বার্তা মোদির
  • ২৩ জুলাই ২০২৬
প্রত্নতত্ত্ব অধিদপ্তরে বড় নিয়োগ, আবেদন অনলাইনে
  • ২৩ জুলাই ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল নিখোঁজ যুবকের বিচ্ছিন্ন মাথা
  • ২৩ জুলাই ২০২৬
কোটা সংস্কার করে প্রজ্ঞাপন জারি, রাতে সীমিত পরিসরে ইন্টারনে…
  • ২৩ জুলাই ২০২৬