ঈদের আগেই শতভাগ উৎসব ভাতা দেওয়ার দাবি শিক্ষকদের, যা বললেন শিক্ষামন্ত্রী

২২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৩ PM , আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৯ PM
বেসরকারি শিক্ষক নেতাদের সাথে শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক

বেসরকারি শিক্ষক নেতাদের সাথে শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক © সংগৃহীত

বেসরকারি শিক্ষকদের ঈদের আগেই বোনাস শতভাগ দেওয়াসহ শিক্ষামন্ত্রী বরাবর ১৩ দাবি তুলে ধরেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোট চেয়ারম্যান ও শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভূইয়া। 

শনিবার (২২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক বৈঠকে এসব দাবি তুলে ধরেন শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভূইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এসময় বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অধ্যক্ষ সেলিম ভূইয়া বলেন, বেসরকারি শিক্ষকদের আসন্ন ঈদুল ফিতর পূর্বেই শতভাগ উৎসব ভাতা এবং বেতন দেওয়া হয়। এছাড়াও শিক্ষকদের যেন কোনো আর্থিক চাপ না থাকে, যাতে তারা নিশ্চিন্তে পাঠদান করতে পারেন। শিক্ষকদের ক্লাসরুমের সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিও জানান তিনি। 

পরে এ বিষয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা দেওয়ার বিষয়টি পর্যালোচনা করা হবে।’ এসময় তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল আমাদের কেবিনেট মিটিং ছিলো এ মিটিং এর ৯০ শতাংশ সময় উনি দিয়েছেন শিক্ষার ব্যাপারে।

তিনি শিক্ষকদের আশ্বস্ত করে বলেন, শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে আর রাস্তায় আসতে হবে না। এগুলো নিয়ে আমরা কাজ করবো।

আফগানিস্তানের প্রতিরোধে আবুধাবি টেস্টে অস্বস্তিতে বাংলাদেশ
  • ১৩ অক্টোবর ২০২৬
২০২৭ সালের এসএসসি পরীক্ষা নিতে চেয়েছিলাম এগিয়ে এনে, কিন্তু …
  • ১৩ অক্টোবর ২০২৬
৪ পদে জনবল নিয়োগ দেবে যমুনা পেপার মিলস লিমিটেড
  • ১৩ অক্টোবর ২০২৬
এমপিকে পাশ কাটিয়ে ডিলার নিয়োগ দিলেন ইউএনও , ‘আমরা উড়ে এসে…
  • ১৩ অক্টোবর ২০২৬
এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ভোকেশনাল শিক্ষায় নেওয়ার চিন্…
  • ১৩ অক্টোবর ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স ১ম বর্ষের ফরম পূরণের সম…
  • ১৩ অক্টোবর ২০২৬