শিক্ষামন্ত্রীর কাছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবি সেলিম ভূঁইয়ার

২২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১০ PM , আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২০ PM
সচিবালয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. সেলিম ভূঁইয়া

সচিবালয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. সেলিম ভূঁইয়া © টিডিসি ফটো

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবি জানিয়েছেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক নবনির্বাচিত এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানিয়েছেন।

সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে মো. সেলিম ভূঁইয়া জানান, নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান আরও অধিকতর যাচাই-বাছাই করে সেগুলো এমপিওভুক্ত করার দাবি জানিয়েছেন তারা। এর পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানিয়েছেন।

আরও পড়ুন: শিক্ষার্থী ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অনুদান দেবে সরকার, আবেদন আহবান

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ আগের মতো রাখার দাবি জানিয়ে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি পদে রাজনৈতিক নেতাদের বহাল রাখতে হবে। একজন এমপি যেন অন্তত তিনটি প্রতিষ্ঠানের সভাপতি থাকতে পারেন। ১-১২তম নিবন্ধনধারীদের নিয়োগের ব্যবস্থা করার দাবিও জানান এ শিক্ষক নেতা।

এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ শিক্ষক নেতা, সাধারণ শিক্ষক ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সেঞ্চুরি সাব্বিরের, ড্রতে শেষ ম্যাচ
  • ১৩ অক্টোবর ২০২৬
ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে যোগ দিলেন গ্রেটা থুনবার্গ
  • ১৩ অক্টোবর ২০২৬
উপজেলায় মিলবে মানসিক স্বাস্থ্যসেবা, যে সুখবর দিলেন স্বাস্থ্…
  • ১৩ অক্টোবর ২০২৬
অ্যাপোলো ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো বর্ণি…
  • ১৩ অক্টোবর ২০২৬
শেরপুরে আন্দোলনের মুখে বদলি মাকসুদা ইয়াসমিনকে নিতে নারাজ জা…
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ব্যাংক নিয়োগ দেবে এজেন্ট ব্যাংকিংয়ে, আবেদন ২২ অক্ট…
  • ১৩ অক্টোবর ২০২৬