শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে ডেইলি ক্যাম্পাসের প্রশ্নে যা বললেন শিক্ষামন্ত্রী

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫১ PM , আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৭ PM
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন পাশে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন পাশে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ © টিডিসি ফটো

বেসরকারি শিক্ষকদের নামমাত্র বেতনে চাকরি শুরু করা এবং তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধি সংক্রান্ত দ্য ডেইলি ক্যাম্পাসের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, ‘অপেক্ষা করুন এবং দেখুন আমরা কী করতে যাচ্ছি।’

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে অনলাইন নিউজ পোর্টাল ‘দ্য ডেইলি ক্যাম্পাস’-এর পক্ষ থেকে বেসরকারি শিক্ষকদের আর্থিক দুর্দশার বিষয়টি এই প্রশ্ন করা হয়। 

প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষকদের এই স্বল্প বেতনের বিষয়টি স্বীকার করে শিক্ষামন্ত্রী বলেন, ‘সেটা আপনিও জানেন, আমিও জানি। লেস্ট ওয়েট অ্যান্ড সি হোয়াট উই গো ডু। ইউ নো দ্যাট আমরা জানি এটা। (আমরা কী করতে যাচ্ছি, তা দেখার জন্য অপেক্ষা করুন, আপনারা জানেন আমরা এ বিষয়ে অবগত আছি।)

আরও পড়ুন: শিক্ষা ব্যবস্থাকে ‘হাস্যকর অবস্থান’ থেকে উত্তরণে সবার সহযোগিতা চান শিক্ষামন্ত্রী

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, সাধারণত শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় কালচারাল মাইন্ডের লোকদেরকে। কালচারাল লোকদের শুধু নাচগানই নাটক করা সিনেমার নায়ক হওয়াই কি কালচার। সো কালচার ডেফিনেশন আমাদের আজকে বেসিক জায়গা শিক্ষা। উই ওয়ান্ট টু লীড আমরা সবকিছুই আমাদের মত করে করব। সেজন্য আমরা বলছি, সবই তো স্টেজে আমরা এখন থেকে শুরুটা করি তারপর আমরা দেখব।

মন্ত্রী বলেন, একটি রাষ্ট্র গঠনের প্রাথমিক পর্যায়ে খাদ্য ও নিরাপত্তা খাতে গুরুত্ব দেওয়া স্বাভাবিক। তবে ৫৪ বছর পরও যদি শিক্ষা খাত সর্বোচ্চ অগ্রাধিকার না পায়, তাহলে তা হতাশাজনক। আগে ঠিক করতে হবে আমরা কী চাই। অগ্রাধিকার ঠিক না করলে বাজেট বণ্টনেও কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না। পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশের শিক্ষাবাজেট কম। নেপাল ও শ্রীলঙ্কার চেয়েও কম বরাদ্দের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, বড় জ্ঞানী না হলেও বোঝা যায়, শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানো জরুরি।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9