প্রতিষ্ঠান প্রধানরা মাসে কত টাকা ব্যয় করতে পারবেন, জানাল মন্ত্রণালয়

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০১ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজ এবং স্নাতক পর্যায়ের প্রতিষ্ঠান প্রধানদের আর্থিক ব্যয় নিয় কড়াকড়ি আরোপ করা হয়েছে। প্রতিদিন প্রতিষ্ঠানের নানা কাজে একজন প্রধান নগদে কত টাকা ব্যয় করতে পারবেন সেটি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ‘শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নীতিমালা’ জারি করে এ নির্দেশনা দেয়া হয়। এ নীতিমালায় প্রতিষ্ঠান প্রধানদের ব্যয় নিয়ে বিস্তর আলোচনা করা হয়েছে।

নীতিমালার তথ্য অনুযায়ী নিম্ন মাধ্যমিক/মাধ্যমিক পর্যায়ের যে সকল প্রতিষ্ঠানে শিক্ষার্থী সংখ্যা ৫০০ পর্যন্ত রয়েছে সেসব প্রতিষ্ঠান প্রধানরা এক মাসে সর্বোচ্চ ১০ হাজার টাকা ব্যয় করতে পারবেন। শিক্ষার্থী সংখ্যা ৫০১-১০০০ হলে ১৫ হাজার, আর শিক্ষার্থী সংখ্যা এক হাজারের বেশি হলে সর্বোচ্চ ২০ হাজার টাকা ব্যয় করা যাবে।

বিদ্যালয় ও মহাবিদ্যালয় (১ম হতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত) যে সকল প্রতিষ্ঠানে শিক্ষার্থী সংখ্যা এক হাজার সে প্রতিষ্ঠানগুলোতে ১৫ হাজার, ১০০১-২০০০ শিক্ষার্থী হলে ২০ হাজার টাকা, দুই হাজারের বেশি শিক্ষার্থী থাকা প্রতিষ্ঠান প্রধানরা মাসে ২৫ হাজার টাকা ব্যয় করতে পারবেন।

উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান (একাদশ ও দ্বাদশ) ৫০০ শিক্ষার্থী হলে প্রতিমাসে ১৫ হাজার টাকা, শিক্ষার্থী সংখ্যা ৫০১-১০০০ হলে ২০ হাজার টাকা, শিক্ষার্থী সংখ্যা এক হাজারের বেশি হলে প্রতিমাসে সর্বোচ্চ ২৫ হাজার টাকা নগদ ব্যয় করা যাবে।

স্নাতক পর্যায়ের প্রতিষ্ঠান (একাদশ হতে স্নাতক পাশ ও স্নাতক সম্মান পর্যন্ত) এক হাজার পর্যন্ত শিক্ষার্থী থাকা প্রতিষ্ঠানের জন্য ১৫ হাজার টাকা, ১০০১-২০০০ শিক্ষার্থীর ক্ষেত্রে ২০ হাজার টাকা এবং দুই হাজারের বেশি শিক্ষার্থী থাকা প্রতিষ্ঠান প্রধানরা মাসে সর্বোচ্চ ২৫ হাজার টাকা নগদে ব্যয় করতে পারবেন।

স্নাতকোত্তর পর্যায়ের যে সকল প্রতিষ্ঠানে শিক্ষার্থী সংখ্যা এক হাজারের মধ্যে সেগুলোর ক্ষেত্রে প্রতিমাসে ২০ হাজার টাকা, ১০০১-২০০০ শিক্ষার্থী থাকলে ২৫ হাজার টাকা এবং দুই হাজারের বেশি শিক্ষার্থী থাকা প্রতিষ্ঠানের প্রধানরা মাসে সর্বোচ্চ ৩০ হাজার টাকা ব্যয় করতে পারবেন।

নীতিমালায় আরও বলা হয়েছ, ‘স্তরভিত্তিক প্রতিষ্ঠান প্রধানগণ উল্লিখিত পরিমাণ টাকা প্রতিমাসে দৈনন্দিন অত্যাবশ্যকীয়/আনুষঙ্গিক ব্যয় মিটানোর জন্য নগদে ব্যয় করিতে পারিবেন। উল্লিখিত পরিমাণ ব্যয়ের অতিরিক্ত ব্যয় ক্রস চেকের মাধ্যমে পরিশোধ করিতে হইবে। তবে নগদে ক্রয়ের ক্ষেত্রে একক ভাউচারে ব্যয়ের সর্বোচ্চ সীমা হইবে ২৫ হাজার টাকা।’

আজই শেষ হচ্ছে ষষ্ঠ শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
গাজা নিয়ে তথ্যচিত্র, অস্কারজয়ী নির্মাতাদের নাগরিকত্ব কেড়ে ন…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি আবেদনের ফলাফল কবে, যা বলছেন কর্মকর্তারা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অনুমোদনের দুই সপ্তাহ পরও হয়নি পে-স্কেলের গেজেট, যা বলছেন কর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাবিপ্রবির বহিষ্কৃত ছাত্রদল নেতার বিরুদ্ধে ২ লাখ টাকা চাঁদা…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বরিস জনসন ও ইউরোপের শীর্ষ কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9