শিক্ষার দুই মন্ত্রণালয় সামলাবেন মিলন ও ববি হাজ্জাজ

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩০ PM
 মিলন ও ববি হাজ্জাজ

মিলন ও ববি হাজ্জাজ © টিডিসি ফটো

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নতুন মন্ত্রিসভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এহছানুল হক মিলন ও ববি হাজ্জাজ। এহছানুল হক মিলন শিক্ষা মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী এবং ববি হাজ্জাজ শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

বেলা সাড়ে ১১টা নাগাদ এহছানুল হক মিলনের মন্ত্রিসভায় ডাক পাওয়ার খবরটি তার ব্যক্তিগত কর্মকর্তা গোলাম সরোয়ার নিশ্চিত করেছেন। মিলন ২০০১ সালে খালেদা জিয়ার সরকারে অত্যন্ত সফলভাবে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। এবার তিনি একই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। অন্যদিকে, প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েই ববি হাজ্জাজ প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন । অক্সফোর্ড ইউনিভার্সিটির সাবেক এই শিক্ষার্থী পেশায় শিক্ষক। 

উল্লেখ্য যে, আজ মঙ্গলবার সকালেই ত্রয়োদশ সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়ী বিএনপির সংসদ সদস্যরা দলীয় চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। তবে তারা কেবল সংসদ সদস্য হিসেবেই শপথ নিয়েছেন, ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ অনুযায়ী গঠিত সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে এখনো শপথ গ্রহণ করেননি।

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রাষ্ট্রপতি উপস্থিত থেকে এই শপথ বাক্য পাঠ করাবেন।

ছাত্রীনিবাসে অশোভন আচরণের অভিযোগে ভবন মালিকের বিরুদ্ধে, গেট…
  • ০৫ অক্টোবর ২০২৬
গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬