সরকারি প্লট ও শুল্কমুক্ত গাড়ি নেবেন না বিএনপির এমপিরা

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৫ AM , আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৮ AM
জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভা

জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভা © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবেন না। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সভায় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা নির্বাচিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

এর আগে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোটের এমপিদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনে তারা শপথ নেন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান।

বিএনপির সংসদীয় দলের প্রথম সভায় সিদ্ধান্ত অনুযায়ী, দলটি থেকে নির্বাচিত কোন সংসদ সদস্য ডিউটি ফ্রি (শুল্কমুক্ত) গাড়ি নিতে পারবেন না। আর সরকারিভাবে প্লটও নেবেন না কোনও এমপি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপির নির্বাচিত সংসদ সদস্য আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ নিলেন। তাদের পর বিরোধীদলীয় এমপিদেরও দুপুরে শপথ নেওয়ার কথা রয়েছে। তবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়ে জটিলতা কাটছে না।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী ও সংসদ নেতা নির্বাচিত হলেন তারেক রহমান

এ শপথ নেওয়ার আগে বিষয়টি সংবিধানে যুক্ত হতে হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বিষয়টি সংবিধানে যুক্ত হওয়ার আগে তার দল শপথ নেবে না বলে জানিয়েছেন তিনি। রেওয়াজ অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির এমপিরাই প্রথমে শপথ নেন। এরপর জামায়াত জোটের নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন।

এদিকে বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলে জামায়াতে ইসলামীর সদস্যরা কোনো শপথই নেবেন না— এমনটাই জানিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। আজ মঙ্গলবার গণমাধ্যমকে একথা জানিয়েছেন।

চান্দের গাড়ি ও মালবাহী ভ্যানের সংঘর্ষ নিহত ১, আহত ৮
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
গুচ্ছ ভর্তিতে থাকছে ২০ বিশ্ববিদ্যালয়, পরীক্ষার বিষয়ে সিদ্ধা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
গুরুত্বপূর্ণ আরেক প্রণালির দখল নিচ্ছে হুতিরা, তেলের দামে বড়…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই বিষয়ে প্রশিক্ষণ, আবেদন যেভাবে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে ৮ তলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনো, ৫ দেশের ৬৩ বিদেশি ন…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9