নতুন সংসদ-সদস্য ও মন্ত্রিসভার শপথ আজ, প্রস্তুত সংসদ ভবনের দক্ষিণ প্লাজা

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০২ AM
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা © সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ানো হবে আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। সাধারণত বঙ্গভবনে শপথ অনুষ্ঠান হয়ে থাকলেও এবার তেমনটা হচ্ছে না। এবার প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। বিকেল ৪টায় তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। একই দিন সকাল ১০ টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে নবনির্বাচিত সংসদ-সদস্যরা শপথ নেবেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন সংসদ-সদস্যদের শপথ পড়াবেন।

একই দিন সকালে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে নবনির্বাচিত সংসদ-সদস্যরা শপথ নেবেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন সংসদ-সদস্যদের শপথ পড়াবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৩৫ থেকে ৪০ সদস্যের একটি মন্ত্রিসভা গঠন করা হচ্ছে। শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন, মন্ত্রিপরিষদ বিভাগ ও সরকারি পরিবহণ পুল সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে। নতুন মন্ত্রিসভায় স্থান পাওয়া ব্যক্তিদের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন করে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে। নির্বাচিত সব সংসদ-সদস্যের ফোন নম্বর নির্বাচন কমিশন থেকে সংগ্রহ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। জানা গেছে, নির্বাচিত সংসদ-সদস্যরা বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।

নতুন মন্ত্রীদের জন্য গাড়ি প্রস্তুত রাখা হয়েছে, বাছাই করা হয়েছে সিকিউরিটি টিম এবং শপথের ফোল্ডারও প্রস্তুত করা হয়েছে। সার্বিক প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছে মন্ত্রিপরিষদ বিভাগ।

আরও পড়ুন: রাজধানীতে জাতীয় ছাত্রশক্তির নেতাকে ছুরিকাঘাত

শপথ অনুষ্ঠানে নতুন মন্ত্রিসভার সদস্য, প্রধান বিচারপতি, তিন বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, সিনিয়র সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিনিধি, সরকারের সিনিয়র সচিব ও সচিব, বিদেশি রাষ্ট্রদূত, হাইকমিশনার ও মিশনপ্রধান এবং সিনিয়র সামরিক-বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে প্রায় এক হাজার দেশি-বিদেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হবে। অন্যদিকে বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানে দেশি-বিদেশি মিলিয়ে প্রায় ১২শ অতিথি উপস্থিত থাকবেন।

আমন্ত্রিত বিদেশি অতিথিদের মধ্যে রয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল এবং মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। এছাড়া নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা ও শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নলিন্দা জয়তিসারের উপস্থিত থাকার কথা জানা গেছে। যুক্তরাজ্যের ভারত–প্রশান্ত মহাসাগরবিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রারও অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে দলীয় সূত্রে উল্লেখ করা হয়েছে।

এদিকে সংসদ সচিবালয় শপথ অনুষ্ঠান সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রটোকল ও নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে অতিথি আপ্যায়ন ও প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করতে সচিবালয়ের বিভিন্ন দপ্তর ও শাখা যৌথভাবে কাজ করেছে। সংসদ ভবনের ভেতরে ও বাইরে পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ, প্রয়োজনীয় সংস্কার এবং অবকাঠামোগত প্রস্তুতির কাজ শেষ হয়েছে।

নতুন মন্ত্রিসভার সদস্যদের মধ্যে যারা গাড়ি সহায়তা চাইবেন, তাদের জন্য গাড়ি সরবরাহ করা হবে। তবে শপথ শেষে বঙ্গভবন থেকে বের হওয়ার সময় সিকিউরিটি ফোর্স ও জাতীয় পতাকাবাহী গাড়িতে করে নিজ নিজ বাসভবনে ফিরবেন তারা। ইতোমধ্যে ৪৫ থেকে ৫০টি গাড়ি, চালক ও গাড়ির ফ্ল্যাগ প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন হলে সরকারি পরিবহণ পুল থেকে আরও গাড়ি সরবরাহের প্রস্তুতি রয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগে এখনো নতুন মন্ত্রিসভার সদস্যদের নামের চূড়ান্ত তালিকা পৌঁছায়নি। তবে যে কোনো সময় তালিকা এসে পৌঁছাতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। ২৯৭ আসনের ফলাফল ঘোষণায় বিএনপি জোট ২১৪ আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তাদের একসময়কার মিত্র জামায়াতে ইসলামী জোট ৭৭ আসন পেয়ে বিরোধী দলে বসতে যাচ্ছে। নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ শুক্রবার রাতে নির্বাচিত ২৯৭ জনের গেজেট প্রকাশ করেছেন। নিয়ম অনুযায়ী সংসদ-সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে নতুন সংসদের যাত্রা শুরু হবে। এরপর দায়িত্ব গ্রহণ করবে নতুন সরকার।

আর্জেন্টিনা-ইংল্যান্ড জিতলেই বিশ্বকাপে গড়বে অনন্য ইতিহাস
  • ১২ জুলাই ২০২৬
দেখে নিন ইংল্যান্ড, নরওয়ের একাদশে কারা আছেন
  • ১২ জুলাই ২০২৬
তারকা এক ফুটবলারকে নিয়ে শঙ্কায় আর্জেন্টিনা
  • ১২ জুলাই ২০২৬
মসজিদ পরিদর্শনে গিয়ে ইসলাম গ্রহণ করলেন অস্ট্রেলিয়ার ফুটবলার…
  • ১২ জুলাই ২০২৬
নবীনদের স্বপ্নযাত্রায় এডাস্টের বর্ণাঢ্য নবীন বরণ ও সাংস্কৃত…
  • ১২ জুলাই ২০২৬
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহ…
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence