২০২৬ সালে হয়েছে ম্যানেজ ভোট : রাশেদ প্রধান

১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৯ PM , আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৩ PM
বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে ১১ দলের বিক্ষোভে কথা বলছেন রাশেদ প্রধান

বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে ১১ দলের বিক্ষোভে কথা বলছেন রাশেদ প্রধান © টিডিসি ফটো

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ২০২৬ সালে হয়েছে ম্যানেজ ভোট। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের উদ্যোগে আয়োজিত বিক্ষোভে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। 

রাশেদ প্রধান বলেন, ‘২০১৪ সালে হয়েছিল বিনা ভোটের নির্বাচন, ২০১৮ হয়েছিল রাতের ভোট। ২০২৪ সালে আমরা দেখেছিলাম ডামি ভোট। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর ভেবেছিলাম ২০২৬ সালে হবে আসল ভোট। কিন্তু ২০২৬ সালে হয়েছে ম্যানেজ ভোট।’

তিনি বলেন, ‘লন্ডন থেকে ওই মুফতি সাহেব এসে জনগণের সমর্থন আদায় করতে না পেরে, প্রশাসনকে ম্যানেজ করে, ডিপস্টেটকে ম্যানেজ করে, নির্বাচন কমিশনকে ম্যানেজ করে, সরকারকে ম্যানেজ করে, ম্যানেজ ভোটের আয়োজন করেছে। তবে এখানেই শেষ নয়, তারা ভোটের পরে নির্মমভাবে জনগণের ওপরে ঝাঁপিয়ে পড়েছে।’

১১ দলের এই নেতা বলেন, ‘মজলুম যখন জালিম হয়ে যায় তখন আল্লাহর আরশ কেঁপে ওঠে। আমি লন্ডনের মুফতি আর নতুন জালেমকে বলতে চাই মজলুমরা হারতে জানে না, মজলুমরা কাঁদতে জানে না, মজলুমরা থামতে জানে না, আমরাও থামব না ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু।’

শিক্ষকদের বদলির ফল নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ০১ অক্টোবর ২০২৬
ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর
  • ০১ অক্টোবর ২০২৬
রোনালদোর আইকনিক ‘৭ নম্বর’ জার্সি আরেকজনকে দিয়ে দিল পর্তুগাল
  • ০১ অক্টোবর ২০২৬
দেশের একটি জেলায় ভূমিকম্প
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগপত্রে যা লিখেছেন এমপি মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জেনারেটিভ এআই এর ব্যবহার নিয়ে স…
  • ০১ অক্টোবর ২০২৬