হত্যার হুমকি, মধ্যরাতে ভিডিও বার্তা আখতারের

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৫ AM
 আখতার হোসেন

আখতার হোসেন © টিডিসি ফটো

এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় জোটের শাপলা কলির প্রার্থী আখতার হোসেন হত্যার হুমকির অভিযোগ করেছেন। এ ঘটনায় তিনি পীরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ঘটনার পর মধ্যরাতে দেওয়া এক ভিডিও বার্তায় আখতার হোসেন বলেন, ‘সারাদেশের মতো আমার আসনেও শাপলা কলির নেতাকর্মীদের প্রকাশ্যে ও গোপনে নানা সময় হুমকি দেওয়া হয়েছে। আজ বিকেলে আমার মোবাইল ফোনে একটি অপরিচিত নম্বর থেকে কল আসে। কলকারী অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং আমাকে ও আমার পরিবারকে হত্যার হুমকি দেয়। নির্বাচন শেষে দেখে নেওয়ার কথাও বলে।’

তিনি আরও বলেন, ‘এ ধরনের ঘটনা আগেও ঘটেছে, তবে নির্বাচনের সময়ে প্রাণনাশের হুমকি আমাদের গভীরভাবে ভাবিয়ে তুলছে। এখনো অনেক অবৈধ অস্ত্র উদ্ধার হয়নি, অস্ত্রের ছড়াছড়ি রয়েছে। একটি জনজোয়ার তৈরি হয়েছে, সেটাকে ঠেকানোর চেষ্টা চলছে। এ অবস্থায় সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ সতর্ক ভূমিকা প্রত্যাশা করি।’

ভিডিও বার্তায় আখতার হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে দেশে যে ফ্যাসিবাদী পরিস্থিতি ছিল, তার বিরুদ্ধে লড়াইয়ে আমরা কখনো পিছু হটিনি। হুমকি, ভয়, জেল, নির্যাতন মোকাবেলা করেই নতুন বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছি। প্রাণনাশের হুমকি দিয়ে আমাদের জয়যাত্রা থামানো যাবে না।’

জিডিতে উল্লেখ করা হয়, শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে পীরগাছা থানার দ্বাওলা ইউনিয়নের কিশামত গ্রামে নির্বাচনী প্রচারণার সময় একটি অপরিচিত নম্বর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনে কল করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এতে যে কোনো সময় তার বড় ধরনের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।

ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
জটিলতা কাটিয়ে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ শুর…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ঘুরতে বের হয়ে সড়কে প্রাণ গেল তিন বন্ধুর
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬