জামায়াত আমিরের বিতর্কের আহ্বান, এবার মাহদি আমিনকে লিখলেন রাশেদ প্রধান

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৫ PM
রাশেদ প্রধান ও মাহদি আমিন

রাশেদ প্রধান ও মাহদি আমিন © সংগৃহীত ও সম্পাদিত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ছুঁড়ে দেওয়া জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বিতর্কের অংশগ্রহণের আহ্বানে সাড়া দিতে তার রাজনৈতিক উপদেষ্টা মাহদি আমিনকে খোলা চিঠি দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এই চিঠি দেন তিনি।

রাশেদ প্রধান লিখেছেন, ‘প্রিয় মাহদি আমিন ভাই, আসসালামু আলাইকুম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের পক্ষ থেকে দেওয়া ‘নির্বাচনী বিতর্কের’ প্রস্তাবকে আপনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার একটি কৌশল হিসেবে আখ্যায়িত করেছেন। আমি মনে করি, সেক্ষেত্রে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের উচিত হবে আমিরে জামায়াতকে সামাজিক যোগাযোগমাধ্যমে কেবল ‘ভাইরাল’ হতে না দিয়ে সরাসরি বিতর্কে অংশগ্রহণ করা। এতে করে জনমনে থাকা সব কৌতূহল ও বিভ্রান্তির অবসান ঘটবে।’

তিনি আরও লিখেছেন, ‘বিশ্বের উন্নত গণতান্ত্রিক দেশগুলোর ‘প্রেসিডেন্সিয়াল ডিবেট’-এর আদলে জনাব তারেক রহমান এবং ডা. শফিকুর রহমানের মধ্যে যদি একটি সরাসরি বিতর্ক অনুষ্ঠিত হয়, তবে নিঃসন্দেহে তা বাংলাদেশের রাজনীতিতে একটি ঐতিহাসিক দৃষ্টান্ত সৃষ্টি করবে। এটি আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এক নতুন মাইলফলক হয়ে থাকবে। আশা করি, আপনি জনাব তারেক রহমানের উপদেষ্টা হিসেবে এই বিষয়ে ইতিবাচক ও কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন।’

অ্যামাজনে চাকরি পেলেন রুয়েটের আকিব
  • ০৬ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড নিয়ে যা বলল বিশ্বব্যাংক
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রতিপক্ষ হয়েও মেসির জয় চান বেনিনের ফুটবলার!
  • ০৬ অক্টোবর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট, জবাব …
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন স্থায়ী সনদপ্রাপ্ত পাঁচ বেসর…
  • ০৬ অক্টোবর ২০২৬
রুয়েট কন্সট্রাক্ট কার্নিভালে ২য় স্থান অর্জন করলেন প্রেসিডেন…
  • ০৬ অক্টোবর ২০২৬