সোচ্চারের জরিপ

ঢাকা-১১ আসনে অল্প ব্যবধানে এগিয়ে নাহিদ

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৪ PM , আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৬ PM
নাহিদ ইসলাম ও এমএ কাইয়ুম

নাহিদ ইসলাম ও এমএ কাইয়ুম © সংগৃহীত ও সম্পাদিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে এগিয়ে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা ও এডভোকেসি সংস্থা সোচ্চার- টর্চার ওয়াচডগ বাংলাদেশের জরিপে দেখা গেছে, এ আসনের ভোটারদের ৪১.৪ শতাংশই নাহিদ ইসলামকে ভোট দিতে চান। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এমএ কাইয়ুমকে ভোট দিতে চান ৩৭ শতাংশ ভোটার।

আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বিডিবিএল ভবনে এক সংবাদ সম্মেলনে সোচ্চারের প্রেসিডেন্ট ও নর্থ সাউথ ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. শিব্বির আহমদ ৪ জন দলীয় প্রধানের আসনের জরিপের এই ফলাফল তুলে ধরেন।

ড. শিব্বির আহমদ জানান, ঢাকা-১১ আসনের জরিপে মোট ৬০৬ জন অংশ নেন। এর মধ্যে ৫১ শতাংশ পুরুষ ও ৪৯ শতাংশ নারী। এসব ভোটারের ৪১.৪ শতাংশ নাহিদ ইসলাম ও ৩৭ শতাংশ এমএ কাইয়ুমকে ভোট দিতে চান। এর মধ্যে ৪১.৭ শতাংশ পুরুষ ও ৪১.১ শতাংশ নারী নাহিদকে ভোট দেবেন। আর ৩৩.৭ শতাংশ পুরুষ ও ৪০.৪ শতাংশ নারী ভোট দেবেন এমএ কাইয়ুমকে।

জরিপের তথ্য বলছে, বিভিন্ন বয়সী ও শ্রেণিপেশার ভোটারদের সমর্থনে নাহিদ ইসলাম এগিয়ে রয়েছেন। এ ছাড়া আসনটির ৪৫.৭ শতাংশ ভোটার মনে করেন নাহিদ ইসলামই এখানে বিজয়ী হবেন। তবে ৪০.৬ শতাংশ ভোটার মনে করেন এমএ কাইয়ুম বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।

ফিলিপিন্সে ফেরিতে আগুন, পাঁচজন নিহত, নিখোঁজ অন্তত ৮৭ জন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মহাখালীতে আগুন লাগা ভবনে রয়েছে বৈদ্যুতিক সাব-স্টেশন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দৌলতদিয়া যৌনপল্লীতে ফের দুর্বৃত্তদের হামলায় যৌনকর্মী নিহত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ধানমন্ডির পর এবার মহাখালীতেও বহুতল ভবনে আগুন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ভিকারুননিসায় একাদশে ভর্তি: ফরম পূরণের সময়সূচি প্রকাশ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল ৭৫৩ শিক্ষার্থী
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9