জামায়াত প্রার্থী ফখরুদ্দিন মানিককে শোকজ

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৭ PM
জামায়াতের প্রার্থী

জামায়াতের প্রার্থী © টিডিসি ফটো

ডাক্তার পদবী ব্যবহার করায় ফেনী-৩ আসনের ১১ দলীয় জোট (জামায়াত) প্রার্থী ফখরুদ্দিন মানিককে শোকজ করা হয়েছে। গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ফেনী-৩ আসনের অনুসন্ধানকারী ও বিচারিক কর্মকর্তা সাজ্জাতুন নেছা কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন।

শোকজ পত্রে উল্লেখ করা হয় যে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ফখরুদ্দিন আহম্মদ মানিকের বিরুদ্ধে নির্বাচনী আইন সহায়তা ও নির্বাচন পর্যবেক্ষক লিগ্যাল কমিটি কর্তৃক এই মর্মে অভিযোগ করেন যে, ফখরুদ্দিন মানিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী পোষ্টার, লিফলেট, ব্যানার ও ফেস্টুন এ তাঁর নামের পূর্বে ডা. পদবী ব্যবহার করছেন। কিন্তু তার নির্বাচনী হলফনামায় চিকিৎসক পদবী উল্লেখ করেননি। যাহা সুস্পষ্টভাবে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন। এছাড়াও এম.বি.বি.এস ও বিডিএস ডিগ্রিধারী না হয়েও ডাক্তার পদবী ব্যবহার করা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৭ (৩) (খ) মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ।

এমতাবস্থায়, কেন ফখরুদ্দিন মানিকের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে অপরাধ বিচারের জন্যে আমলে নেওয়া হবে না অথবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পূর্ণাঙ্গ অনুসন্ধানান্তে লিখিত সুপারিশসহ বাংলাদেশ নির্বাচন কমিশন বরাবর প্রতিবেদন প্রেরণ করা হবে না, তদমর্মে কমিটির অস্থায়ী কার্যালয় তথা বিচারক (যুগ্ম জেলা জজ), ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, ফেনী এ আগামী ৮ ফএব্রুyয়াত বুধবার সকাল ১১.৩০ ঘটিকায় নিজে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করেন।

এ বিষয়ে অবগতির জন্য আদেশের কপি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, জেলা নির্বাচন কর্মকর্তা,  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার এবং দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কার্যালয়ে পাঠানো হয়েছে।

কারিগরি শিক্ষক বদলি: ইমেইল জটিলতায় শূন্যপদের চাহিদা দিতে পা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে গাঁজাসহ দুই যুবক আটক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
তিন নাম্বার জন ডান, আলহামদুলিল্লাহ: পরীমণি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহীতে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নতুন পে স্কেলের উচ্চতর গ্রেডের কী হবে, যা ছিল সচিব কমিটির স…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
​অ্যান্ড্রয়েডে নতুন ৫ ফিচার: জিনিসপত্র কোথায় রেখেছেন, মনে ক…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9