নতুন এমপিদের কত শতাংশ শিক্ষক

১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৭ PM , আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১২ PM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন © টিডিসি সম্পাদিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত ২৯৭ জন সংসদ সদস্যের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত গেজেট প্রকাশ করা হয়।

ইসি ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিগত চারটি সংসদের তুলনায় এবারই সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষক সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত এমপিদের মধ্যে ৮.১ শতাংশ শিক্ষকতা পেশা থেকে এসেছেন।

এছাড়া, নতুন সংসদ সদস্যদের মধ্যে ১১.৮ শতাংশ আইন পেশার সঙ্গে যুক্ত। অন্যদিকে, প্রায় ৬০ শতাংশ নির্বাচিত সংসদ সদস্য পেশায় ব্যবসায়ী।

এর আগে, ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে শিক্ষক ছিলেন ১.৫ শতাংশ। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে এ হার ছিল ২.১ শতাংশ। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শিক্ষক ছিলেন ১.৭ শতাংশ এবং ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই হার ১.৭ শতাংশ ছিল।

বিশ্লেষকদের মতে, ত্রয়োদশ জাতীয় সংসদে শিক্ষক প্রতিনিধিত্বের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় শিক্ষা খাত সংশ্লিষ্ট বিষয়গুলো আরও গুরুত্ব পেতে পারে।

শিক্ষকদের বদলির ফল নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ০১ অক্টোবর ২০২৬
ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর
  • ০১ অক্টোবর ২০২৬
রোনালদোর আইকনিক ‘৭ নম্বর’ জার্সি আরেকজনকে দিয়ে দিল পর্তুগাল
  • ০১ অক্টোবর ২০২৬
দেশের একটি জেলায় ভূমিকম্প
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগপত্রে যা লিখেছেন এমপি মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে জেনারেটিভ এআই এর ব্যবহার নিয়ে স…
  • ০১ অক্টোবর ২০২৬