রাজধানীতে জাতীয় ছাত্রশক্তির নেতাকে ছুরিকাঘাত

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৫ AM
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল © ফাইল ফটো

রাজধানীর কদমতলীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. জানভির আলম (২৩) নামের এক ছাত্রনেতা গুরুতর আহত হয়েছেন। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’র কদমতলী থানার জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। জানভির আলম নারায়ণগঞ্জ সোনারগাঁ ইউনিভার্সিটির স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রায়েরবাগ বাসস্ট্যান্ডের পুতুলবাড়ি রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।

আহত জানভির আলম শনিরআখড়া বোয়ালবাড়ি মোড় এলাকার মো. ইব্রাহিম মিয়ার ছেলে। রাত সাড়ে ১২টার দিকে তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আরও পড়ুন: আমার সঙ্গে তোলা ছবি ব্যবহার করে ‘চাঁদাবাজি’ করলে পুলিশে দিন: নবনির্বাচিত এমপি

আহতের জানভীরের সহকর্মী সাদেক মির্জা জানান, জানভীর রায়েরবাগে তার আপার বাসায় গিয়েছিল। সেখান থেকে বাসায় ফেরার সময় রায়েরবাগ বাসস্ট্যান্ডে আসে। এ সময় অন্ধকারের মধ্যে ৩ থেকে ৪ জন পেছন থেকে জানভীরের ডান কাঁধের পেছনে ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিক নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে তা জানতে পারিনি। 

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, রাতে ঘাড় ও পিঠে জখম অবস্থায় ওই যুবককে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। ঘটনার বিষয়ে ইতোমধ্যে কদমতলী থানা-পুলিশকে জানানো হয়েছে।

ছাত্রীনিবাসে অশোভন আচরণের অভিযোগে ভবন মালিকের বিরুদ্ধে, গেট…
  • ০৫ অক্টোবর ২০২৬
গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬