শবে বরাতের আলোচনার পর ইমামকে ছুরিকাঘাত

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১০ AM
মাও. তানভীর আহসান

মাও. তানভীর আহসান © সংগৃহীত

নোয়াখালী বেগমগঞ্জের লাকুড়িয়াকান্দি এলাকায় ধর্মীয় আলোচনাকে কেন্দ্র করে মসজিদের ইমাম মাও. তানভীর আহসানকে ছুরিকাঘাতের করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে শবে বরাতে মাজারের বিরুদ্ধে আলোচনাকে কেন্দ্র করে মসজিদের পাশে এ হামলার ঘটনা ঘটে। 

স্থানীয়রা হামলায় জড়িত ২৩ বছর বয়সী এক যুবককে গণপিটুনি দিয়ে থানায় দিয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

ভুক্তভোগী ইমাম মাও. তানভীর দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, শবে বরাত উপলক্ষে আমি মাজারপূজা ও শিরকের বিরুদ্ধে আলোচনা করছিলাম। পাশাপাশি আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরছিলাম—গায়েবের মালিক একমাত্র আল্লাহ। নবীজি (সা.) আল্লাহ যতটুকু গায়েবের জ্ঞান দিয়েছেন, তিনি ঠিক ততটুকুই জানেন, এর বাইরে নয়। এই আলোচনা চলাকালে হঠাৎ একজন ব্যক্তি আমার সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। তর্কের একপর্যায়ে সে মসজিদ থেকে বের হয়ে যায়।

আরও পড়ুন: জামায়াত প্রার্থীর মৃত্যুতে স্থগিত হচ্ছে এক আসনের নির্বাচন

তিনি আরও বলেন, পরবর্তীতে আমি যখন মোনাজাত শেষ করে মসজিদ থেকে বাইরে বের হচ্ছিলাম, তখন সবাই স্বাভাবিকভাবে আমার সঙ্গে হাত মিলাচ্ছিল। ঠিক সেই সময় ওই ব্যক্তি চাদরের নিচে লুকানো একটি ছুরি নিয়ে আসে এবং আমার গাড়ে দিকে আঘাত করে। একইসাথে একটি ঘুষি আমার কানের মারে। আল্লাহর অশেষ রহমতে আমি রক্ষা পাই। আমার গলায় তখন রুমাল পেঁচানো ছিল এবং আমি মোটা বকরমের কলারযুক্ত পাঞ্জাবি পরা ছিলাম। আল্লাহর হেফাজতেই বড় ধরনের ক্ষতি থেকে আমি বেঁচে যাই।

তিনি জানান, আঘাতের সময় আমি কিছুটা অজ্ঞান হয়ে পড়ি। পরে জানতে পারি, স্থানীয় মুসল্লিরা তাকে ধরে মারধর করে পুলিশের হাতে সোপর্দ করেছে।

এই ঘটনার পর থেকে আমি আমার জীবনের নিরাপত্তা নিয়ে চরম উদ্বিগ্ন। এ কারণে আমি থানায় একটি মামলা দায়ের করবো।

ঘটনার বিষয়ে নিশ্চিত করে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ইমামকে ছুরিকাঘাতের অভিযোগে এক যুবককে থানায় আটক করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
উপাচার্যের আপত্তির মধ্যেই চুয়েটে ৫৫ দিন পর পরীক্ষা শুরু
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950