ভোট আমানত, লুঙ্গি বা কাপড়ের বিনিময়ে বিক্রি করা যাবে না: বুলবুল

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৪ PM
জামায়াত নেতা নূরুল ইসলাম বুলবুল

জামায়াত নেতা নূরুল ইসলাম বুলবুল © টিডিসি ছবি

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী নূরুল ইসলাম বুলবুল বলেছেন, লুঙ্গি বা কাপড়ের বিনিময়ে ভোট বিক্রি করা যাবে না। ভোট একটি আমানত। সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্ব গড়তে দাড়িপাল্লায় ভোট দিতে হবে। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার অনুপনগর উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম বুলবুল বলেন, আমি চর অনুপনগরের অলিগলি ঘুরে মানুষের সমস্যাগুলো নিজে দেখেছি। পদ্মার ভাঙনের কারণে এলাকাটি বড় ঝুঁকিতে রয়েছে। তাই ভাঙন রোধ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। দেবীনগর ও চর অনুপনগরের সঙ্গে সংযোগ সড়ক নির্মাণ করা হবে।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে চর অনুপনগরকে নদীভাঙনের ঝুঁকি থেকে রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া হবে। নদীর তীরজুড়ে মেরিন ড্রাইভের আদলে পর্যটন কেন্দ্র গড়ে তোলার পাশাপাশি এলাকার সব সড়ক সংস্কার করা হবে বলেও তিনি আশ্বাস দেন। জেলা সদর হাসপাতালের দুরাবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, ২৫০ শয্যার হাসপাতাল হলেও সেখানে পর্যাপ্ত ডাক্তার, নার্স, আইসিইউ ও সিসিইউ সুবিধা নেই। রোগীদের রাজশাহীতে রেফার করা হয়। আমরা হাসপাতালের সেবার মান উন্নয়নে বিশেষ উদ্যোগ নেব।

নূরুল ইসলাম বুলবুল আরও বলেন, সারা দেশে দাড়িপাল্লার গণজোয়ার সৃষ্টি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের মানুষ পরিবর্তন চায়। আমরা নির্বাচিত হলে নারীদের অধিকার প্রতিষ্ঠা, দারিদ্র্য বিমোচন ও বেকারত্ব হ্রাসে কাজ করব। বেকার ভাতা নয়, প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ করে গড়ে তোলা হবে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, আমরা দুর্নীতি, মামলা-বাণিজ্য ও সন্ত্রাসের রাজনীতি করব না এবং করতেও দেব না। একটি নিরাপদ ও সাম্যের চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলব।

অন্যান্য বক্তারা বলেন, দেশে দীর্ঘদিন বিভিন্ন সরকার ক্ষমতায় থাকলেও জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লায় ভোট দিয়ে জামায়াতকে সংসদে পাঠানোর আহ্বান জানান তারা। সভা শেষে নূরুল ইসলাম বুলবুলের পক্ষে দাড়িপাল্লা প্রতীকে ভোট ও দোয়া কামনা করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আমির হাফেজ আব্দুল আলীমের সভাপতিত্বে আয়োজিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বকর, সদর উপজেলা নায়েবে আমির অধ্যাপক গোলাম কবির, সদর উপজেলা সেক্রেটারি আব্দুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যাসিস্টরা যত দেরিতে ক্ষমা চাইবে, রাজনীতিতে তাদের ফিরে আসা…
  • ১১ আগস্ট ২০২৬
অপহরণের পর ৮ম শ্রেণির ছাত্রী উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার
  • ১১ আগস্ট ২০২৬
ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজে জমকালো আয়োজনে ‘ম্যা…
  • ১১ আগস্ট ২০২৬