সমাবেশ থেকে ফেরার পথে বাসচাপায় জামায়াত কর্মীর মৃত্যু

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

কিশোরগঞ্জের কটিয়াদীতে জামায়াতে ইসলামীর নির্বাচনি জনসভা থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আব্দুস ছালাম (৬০) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় একটি বাসের চাপায় তিনি মারা যান।

নিহত আব্দুস ছালাম কিশোরগঞ্জের নিকলী উপজেলার ছাতিরচর এলাকার বাসিন্দা। তিনি জামায়াত ইসলামীর একজন কর্মী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ-৫ (নিকলী–বাজিতপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী।

তিনি জানান, আব্দুস ছালামের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জেলা জামায়াতের পক্ষ থেকে মরহুমের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।

ট্যাগ: জামায়াত
ডেঙ্গু জ্বর থেকে সেরে ওঠার পর যেসব খাবার খাওয়া জরুরি
  • ১৩ অক্টোবর ২০২৬
হোয়াটসঅ্যাপে নতুন ৫ ফিচার, অ্যাপ ছাড়াই ওয়েবে করা যাবে ভিডিও…
  • ১৩ অক্টোবর ২০২৬
প্রতিবেশীর বাধায় কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ, ঘর ভেঙে লাশ …
  • ১৩ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু ১৪ অক্টোবর
  • ১৩ অক্টোবর ২০২৬
ইমাম নিয়োগ দেবে খুলনা শিপইয়ার্ড, আবেদন করুন আজই
  • ১৩ অক্টোবর ২০২৬
সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজার হাজার যাত্রী
  • ১৩ অক্টোবর ২০২৬