সংসদ নির্বাচনে জামায়াতের হয়ে লড়ছেন ঢাবির যেসব শিক্ষার্থী

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৮ PM
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জামায়াতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন যেসব সাবেক শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জামায়াতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন যেসব সাবেক শিক্ষার্থী © টিডিসি সম্পাদিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তত ২২০ আসনে প্রার্থী রয়েছে জামায়াতে ইসলামীর। সবচেয়ে বেশি উচ্চশিক্ষিত প্রার্থী সংখ্যা এই দলটিতে। এসব প্রার্থীর মধ্যে রাজশাহী, চট্টগ্রাম ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আধিপত্য লক্ষ্য করা গেছে। তবে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দীর্ঘদিন কোণঠাসা থাকায় তুলনামূলক কম প্রার্থী এসেছে দেশের সর্বোচ্চ এই বিদ্যাপীঠ থেকে।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২৮ জন শিক্ষার্থী এবার জামায়াতের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরপরের অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), ১৭ জন। আর কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থেকে রয়েছেন ১০ জন। এই তিন বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন একক আধিপত্য ধরে রেখেছিল ছাত্রশিবির।

জাতীয় নির্বাচনে জামায়াতের একেবারে কম প্রার্থী এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) থেকে। এর কারণ হিসেবে সংশ্লিষ্টরা বলছেন, এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর কখনোই সুবিধা করতে পারেনি ছাত্রশিবির। এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মাত্র দুজনের প্রার্থিতার বিষয় নিশ্চিত হওয়া গেছে।

আরও পড়ুন: জামায়াতের প্রার্থী তালিকায় রাবি-চবির আধিপত্য, ঢাবি-জাবি-জবি-ইবি থেকে কতজন?

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জামায়াতের হয়ে ৮ জনের প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে নিশ্চিত হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস। তারা হলেন— রংপুর-২ আসনের এটিএম আজহারুল ইসলাম, বগুড়া-৪ ড. মোস্তফা ফয়সাল পারভেজ, ঢাকা-১২ সাইফুল আলম খান মিলন, নারায়ণগঞ্জ-৩ ড. ইকবাল হোসাইন ভূঁইয়া, সুনামগঞ্জ-২ অ্যাডভোকেট শিশির মনির, সাতক্ষীরা-১ অধ্যক্ষ ইজ্জতুল্লা, শরীয়তপুর-১ মোশাররফ হোসেন মাসুদ ও কুমিল্লা-১০ ইয়াছিন আরাফাত।

উল্লেখ্য, জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের যাত্রা ১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হলেও ৭০, ৮০ ও ৯০ দশকে ব্যাপক বাধার সম্মুখীন হয় সংগঠনটি। ফলে কখনোই তেমন সুবিধা করতে পারেনি ছাত্রশিবির। এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতৃত্বে আসাও বন্ধ হয়ে যায়। এমনকি আওয়ামী লীগের শেষ শাসনামলে ঢাবির দুইজন শিক্ষার্থী শিবিরের কেন্দ্রীয় সভাপতি হলেও তারা ঢাবি শিবিরের নেতৃত্বে ছিলেন না।

ঢাবিতে ফের সহকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬
ফ্যাসিস্টরা যত দেরিতে ক্ষমা চাইবে, রাজনীতিতে তাদের ফিরে আসা…
  • ১১ আগস্ট ২০২৬
অপহরণের পর ৮ম শ্রেণির ছাত্রী উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার
  • ১১ আগস্ট ২০২৬