কক্সবাজারে বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৩ AM
বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগ

বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগ © টিডিসি ফটো

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে নির্বাচনি মাঠে নতুন মাত্রা যোগ হয়েছে। জামায়াতে ইসলামীর প্রার্থী নুর আহমদ আনোয়ারীর প্রতি সমর্থন জানিয়ে বিএনপি থেকে জামায়াতে যোগ দিয়েছেন উখিয়ার পালংখালী ইউনিয়নের ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের প্রায় পাঁচ  শতাধিক নেতাকর্মী।

বিএনপি নেতা পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এসব বিএনপি নেতাকর্মী জামায়াতে যোগ দেন।

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৫ টার দিকে উখিয়া উপজেলার থাইংখালী এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনি পথসভায় আনুষ্ঠানিকভাবে তাদের যোগদান ঘোষণা করা হয়। এ সময় যোগদানকারীদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেওয়া হয়। যোগদানকারী নেতাকর্মীরা পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা গফুর উদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। 

পথসভা শেষে জামায়াত প্রার্থী ও জেলা জামায়াতের আমির নুর আহমদ আনোয়ারীর সঙ্গে থাইংখালী স্টেশন এলাকায় একটি মিছিল অনুষ্ঠিত হয়, যেখানে গফুর উদ্দিন চৌধুরী নেতৃত্ব দেন।

মিছিল পরবর্তী বক্তব্যে গফুর উদ্দিন চৌধুরী বলেন, তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও চাঁদাবাজির প্রতিবাদ করায় মামলা ও হামলার শিকার হয়েছেন এবং ২৩ দিন কারাভোগ করতে হয়েছে। এসব অন্যায়ের প্রতিবাদ জানিয়ে তিনি ন্যায়-ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে অবস্থান নেওয়ার ঘোষণা দেন এবং ভোটারদের আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান।

এ সময় জামায়াত প্রার্থী নুর আহমদ আনোয়ারী বলেন, গফুর উদ্দিন চৌধুরীসহ থাইংখালীর শতাধিক বিএনপি নেতাকর্মীর যোগদান চাঁদাবাজির বিরুদ্ধে জনগণের ক্ষোভের প্রতিফলন। উখিয়া-টেকনাফে জনসমর্থনের জোয়ার সৃষ্টি হয়েছে বলেও তিনি দাবি করেন।

যোগদানকারী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হামিদুল হক ভুলু বলেন, দীর্ঘদিন দলটির জন্য কাজ করলেও সততার কোনো মূল্যায়ন না থাকায় এবং চাঁদাবাজির অভিযোগে জড়িত দলে আর থাকতে চান না বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে এ বিষয়ে জানতে চাইলে উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী বলেন, গফুর উদ্দিন চেয়ারম্যান ও তার স্ত্রী আওয়ামী লীগ আমল থেকেই বিএনপি থেকে বহিষ্কৃত। তিনি দাবি করেন, যারা জামায়াতে যোগদান করেছেন তারা গফুর উদ্দিনের কর্মচারী ও সাধারণ মানুষ। বিএনপির রাজনীতির সঙ্গে তাদের সম্পৃক্ততা নেই। 

উল্লেখ্য, কক্সবাজার-৪ আসনে জামায়াত প্রার্থী নুর আহমদ আনোয়ারীর প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপির জেলা সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বৈষম্য ও হয়রানির প্রতিবাদ ইবি ছা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা ন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬