যতদিন আমি বেঁচে আছি, জামায়াতকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না: মিন্টু

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৩ AM
 আবদুল আউয়াল মিন্টু

আবদুল আউয়াল মিন্টু © টিডিসি ফটো

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে দলীয় প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, জামায়াতে ইসলাম মুনাফেকের দল। এই মুনাফেকদের কোনো দিন কোনো কালে বাংলাদেশের ক্ষমতায় আসতে দেওয়া হবে না। অন্তত যতদিন আমি বেঁচে আছি, এদেরকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। তারা সবসময় মানুষের পিছে খোঁচাখুঁচি করার জন্য কাজ করে। তারা এই দেশের কোনো উন্নয়ন তো করবেই না, বরং এ দেশকে সিরিয়া-লেবানন বানিয়ে ফেলবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফেনীর সোনাগাজী পৌরসভা চত্বরে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জামায়াতে ইসলামী জনগণের উন্নয়ন চায়না উল্লেখ করে আবদুল আউয়াল মিন্টু বলেন, আপনাদের প্রতি আমার আকুল আবেদন, কোনদিন কোনো কালে জামায়াতে ইসলামীর কেউ যেন একটা মেম্বারও না হতে পারে। তারা জনগণের উন্নয়ন চায় না, তারা চান মারামারি। তারা করে মুনাফেকি, বলে মিথ্যা কথা। তারা সুযোগ সন্ধানী। আমাকে যদি বাদ দিতে পারে, যেন নিজেরাই হয়ে যাবে। এটি হলো শয়তানের সুযোগ সন্ধানী চিন্তা। দাগনভূঞা ও সোনাগাজীতে আল্লাহর রহমতে তাদেরকে আর সুযোগ দেওয়া হবে না।

তিনি বলেন, আপনাদের কাছে আজকে এসেছি ধানের শীষে একটি ভোট চাওয়ার জন্য। আগেই বলেছি, ধানের শীষে ভোট দিয়ে যদি বিএনপিকে আমরা রাষ্ট্রক্ষমতায় আনতে পারি এবং আমাদের যোগ্য নেতা তারেক রহমান যদি সরকার প্রধান হন, আল্লাহর রহমতে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে।আপনারা বাড়ি বাড়ি গিয়ে মা-বোনদের বলবেন যেন ১২ তারিখে ধানের শীষে একটা ভোট দেন। তাহলে আমি একটা সুযোগ পাবো। সেই সুযোগের আমি সৎ ব্যবহার করব।
মিন্টু বলেন, ফেনী-৩ আসনে আমার প্রিয় সোনাগাজী ও দাগনভূঞায় সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ড করব। সেটি নদী ভাঙন, স্কুলের মানোন্নয়ন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন হোক-সকল কাজে আপনাদের সঙ্গে একত্রে মিলেমিশে উন্নয়ন করব।

এ সময় কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহেনা আক্তার শানু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্যাহ মানিক, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জায়নাল আবেদীন বাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন সেন্টু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পে স্কেল ‘চূড়ান্ত হচ্ছে’ কাল, দুই স্তরের সরকারি চাকরিজীবীদে…
  • ২০ মে ২০২৬
সাবেক স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আহত বর্তমান স্বামী
  • ২০ মে ২০২৬
গাজীপুরে প্রধানমন্ত্রীর সফর, বহিরাগতদের বসবাস নিষিদ্ধ করল জ…
  • ২০ মে ২০২৬
প্রিয় সোনামনি রামিসা, তোমার কাছে মানবতা লজ্জিত: জামায়াত আমির
  • ২০ মে ২০২৬
নদীতে ডুবে প্রাণ গেল শিশুর
  • ২০ মে ২০২৬
২২ বছরের অপেক্ষার পর শিরোপা জিতল আর্সেনাল
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081