চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৬০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

৩১ জানুয়ারি ২০২৬, ০৬:৪৯ AM
বিএনপির নেকাকর্মীদের জামায়াতে যোগদান

বিএনপির নেকাকর্মীদের জামায়াতে যোগদান © টিডিসি

চাঁপাইনবাবগঞ্জের নির্বাচনী পথসভায় জামায়াত মনোনীত এমপি প্রার্থী ড.কেরামত আলীর মাধ্যমে দলটিতে যোগদান করেছেন বিএনপির ৬০ জন নেতাকর্মী।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার দায়পুকুরিয়া ইউনিয়নের মফিজ মোড়ে জামায়াতের নির্বাচনী পথসভায় তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ড. কেরামত আলী। এ সময় তিনি নবাগতদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

জামায়াতে যোগদানকারীরা জানান, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আদর্শগত কারণে তারা জামায়াতে ইসলামীতে যোগ দিতে উদ্বুদ্ধ হয়েছেন।

তারা বলেন, জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল ও আদর্শভিত্তিক রাজনৈতিক দল, যা দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

ড. কেরামত আলী তার বক্তব্যে বলেন, মানুষ আজ সত্য, ন্যায় ও ইনসাফভিত্তিক রাজনীতির সন্ধান করছে। জামায়াতে ইসলামী সেই রাজনীতির প্রতীক। নতুন যারা আজ আমাদের সঙ্গে যুক্ত হলেন, তাঁদের নিয়ে আমরা একটি মানবিক ও কল্যাণরাষ্ট্র গঠনের পথে আরও শক্তিশালী হবো ইনশাআল্লাহ।

এ বিষয়ে দাইপুকুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নজরুল ইসলাম জানান, মফিজ মোড় এলাকায় কেউ জামায়াতে যোগদান করেছে এমন কোন খবর আমি পাইনি।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে যবিপ্রবির গণভোজে অংশ নেবেন ৩ হাজার…
  • ০৫ আগস্ট ২০২৬
এবার গ্রাফিক্স আর্টস কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষে কবি নজরুল কলেজের অন্তত ২০ জন আহত
  • ০৫ আগস্ট ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বিদেশ যাচ্ছে ২৬ যবিপ্রবির শিক্ষা…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সহিংসতায় শিক্ষা অধিকার সংসদের উদ্বেগ, ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ০৫ আগস্ট ২০২৬