শ্রমিক দলের অর্ধশতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

০২ অক্টোবর ২০২৫, ০৮:৩৫ PM
জামায়াতের পক্ষ থেকে যোগদানকৃতদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেওয়া হয়

জামায়াতের পক্ষ থেকে যোগদানকৃতদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেওয়া হয় © সংগৃহীত

গাইবান্ধার পলাশবাড়ীতে বিএনপির অঙ্গসংগঠন  শ্রমিক দলের অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। এতে নেতৃত্ব দিয়েছেন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক ও মনোহরপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল বারী মন্ডল। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়ন জামায়াতের কার্যালয়ে সদস্য ফরম পূরণের মাধ্যমে তাদের আনুষ্ঠানিক যোগদান সম্পন্ন হয়। জামায়াতের পক্ষ থেকে ফুলের মালা পরিয়ে নতুন যোগদানকারীদের বরণ করা হয়। এ সময় আব্দুল বারী মন্ডলের হাতে কয়েকটি বই তুলে দেন দলের নেতারা।

এ উপলক্ষে মনোহরপুর ইউনিয়ন শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মনোহরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আসাদ আলী।

স্থানীয়রা জানান, প্রায় ১৫ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আব্দুল বারী মন্ডল বর্তমানে পলাশবাড়ী উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি দপ্তর সম্পাদকসহ একাধিক পদে দায়িত্বে ছিলেন।

আব্দুল বারী মন্ডল বলেন, দীর্ঘদিন বিএনপির অঙ্গ সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। তবে জামায়াতে ইসলামীর আদর্শ ও কাজকর্মে উদ্বুদ্ধ হয়ে এই দলে যোগ দিলাম।

জামায়াতে ইসলামীর পলাশবাড়ী উপজেলা আমির আবু বক্কর সিদ্দিক বলেন, আমাদের দলের আদর্শ ও কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হয়েই আব্দুল বারী মন্ডলসহ বিএনপির অঙ্গসংগঠনের বেশ কিছু নেতা-কর্মী জামায়াতে যোগ দিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে পলাশবাড়ী উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. হযরত আলী বলেন, বারী মন্ডলের দল পরিবর্তনের খবর মানুষের মুখে শুনেছি। রাজনীতি ব্যক্তিগত স্বাধীনতার বিষয়। তবে তিনি লিখিতভাবে আমাদের কিছু জানাননি। 

জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
মুস্তাফিজের এক মজার কাণ্ডের গল্প শোনালেন এবি ডি ভিলিয়ার্স
  • ১২ নভেম্বর ২০২৬
গোয়ালঘর-রান্নাঘর-বিচালির গাদা থেকে ১,৩৭৭ বস্তা সারসহ উদ্ধার…
  • ১২ নভেম্বর ২০২৬
২৬ বছরেও হয়নি সেতু, বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে ১৫ হাজার মানুষ…
  • ১২ নভেম্বর ২০২৬
মেয়াদোত্তীর্ণ আট ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950