ঢাকা ৮-এর প্রধান সমস্যা কী, বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১২ মার্চ ২০২৬, ০৫:৩৩ PM , আপডেট: ১২ মার্চ ২০২৬, ০৫:৩৫ PM
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী © টিডিসি

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর ফেসবুক লাইভের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে সরকারি বরাদ্দের খেজুর। এরই ধারাবাহিকতায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীও তার নির্বাচনী আসন ঢাকা ৮-এর প্রধান সমস্যার কথা জানিয়েছেন। 

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ঢাকা–০৮ এর মানুষের প্রধান সমস্যা খেজুর নয়; প্রকৃত সমস্যা হলো চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাস ও দখলদারিত্ব।

এরআগে ফেসবুক লাইভে এসে শপথ নেওয়ার পর থেকে হাসনাত আবদুল্লাহ তার নির্বাচনী আসনে জনগণের জন্য সরকারি বরাদ্দ ও প্রকল্পের অগ্রগতি সম্পর্কে জানান। এসময় তার আসনের দেবিদ্বার উপজেলায় ৩৯ বাক্স খেজুর বরাদ্দের তথ্য জানানোর পর, "খেজুরের হিসাব" হিসেবে উল্লেখ করে ফেসবুকে হাস্যরসাত্মক পোস্ট ও মন্তব্য করতে দেখা গেছে। 

নেপালে ভয়াবহ বন্যার ৩৭ দিন পর এক মালয়েশিয়ানকে জীবিত উদ্ধার
  • ০৪ অক্টোবর ২০২৬
দুই মোটরসাইকেল ও নসিমনের সাথে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ৩ …
  • ০৪ অক্টোবর ২০২৬
পরপর তিন ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের কয়েকটি অঞ্চল
  • ০৪ অক্টোবর ২০২৬
বিএনপির সম্মেলন থেকে ফেরার পথে ছাত্রদল নেতার মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
রুয়েটে আবাসিক হলে লিফট চালুর দাবিতে উপাচার্যের বাসভবনে শিক…
  • ০৪ অক্টোবর ২০২৬
মহিলা ইউপি সদস্যের বাড়িতে অনৈতিক কর্মকাণ্ড, যুবক-যুবতী আটক
  • ০৪ অক্টোবর ২০২৬