জামায়াতে যোগ দিলেন অর্ধশতাধিক বিএনপি–জাপা নেতাকর্মী

০৬ ডিসেম্বর ২০২৫, ১০:৫২ AM
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি-জাপা নেতাকর্মীরা জামায়াতে যোগ দেন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি-জাপা নেতাকর্মীরা জামায়াতে যোগ দেন © টিডিসি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা-আখাউড়া সংসদীয় এলাকায় বিএনপি ও জাতীয় পার্টি–জাপাসহ বিভিন্ন দলের অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় মিনারকোট ৪নং ওয়ার্ড আয়োজিত বিশাল জনসমাবেশে এ যোগদান কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কসবা-আখাউড়া আসনের সংসদ সদস্য প্রার্থী মো. আতাউর রহমান সরকার।

প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান সরকার বলেন, ইসলাম এসেছে বিজয়ের জন্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থিদের বিজয় হবে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ আমরা সবাই মিলে গড়ে তুলব। দুর্নীতিবাজ, সন্ত্রাসী, মাদককারবারী ও চাঁদাবাজদের জনগণ প্রত্যাখ্যান করবে।

এসময় মিনারকোটের বিএনপি নেতা শিশু ভূইয়া, তুলাই শিমুল, হেফজু ভূইয়ার নেতৃত্বে অর্ধশতাধিক বিএনপি–জাপা ও বিভিন্ন দলের নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দেন।

আরও পড়ুন: বিএনপির মনোনয়ন নিয়ে দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৮

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– বিশিষ্ট সমাজসেবক শিশু ভূইয়া, ইমাম হোসেন সোহেল, জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য কাজী সিরাজুল ইসলাম, মেজর (অব.) সাইদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য আবুল বাসার ভূইয়া, আখাউড়া উপজেলা আমির ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা সানাউল্লাহ, বায়তুলমাল সম্পাদক মাওলানা উসমান গণি, হেফজু ভূইয়া, বিল্লাল ভূইয়া, দোলন ভূইয়া, আবুল কালাম প্রমুখ।

অনুষ্ঠানে নিজ বক্তব্যে এসব নেতারা জানান, জাতীয় রাজনীতির সংকটময় সময়ে ন্যায়, মূল্যবোধ ও সুশাসনের রাজনীতির প্রতি আস্থা রেখেই সাধারণ মানুষ জামায়াতের প্রতি ঝুঁকছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬