সরকারি চাকরিজীবীদের যথাযথ বেতন দেয়ার আহ্বান এনসিপি নেতার

০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৪১ PM
পে স্কেল বাস্তবায়নের এক দফা দাবিতে আয়োজিত মহাসমাবেশে বক্তব্য দিচ্ছেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম

পে স্কেল বাস্তবায়নের এক দফা দাবিতে আয়োজিত মহাসমাবেশে বক্তব্য দিচ্ছেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম © টিডিসি

সরকারি চাকরিজীবীদের যথাযথ বেতন দেয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম। আজ শুক্রবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে পে-স্কেল বাস্তবায়নের এক দফা দাবিতে আয়োজিত মহাসমাবেশে অংশ এ আহ্বান জানান তিনি।

মাহাবুব আলম বলেন, ২০১৫ সালে চালের দাম ছিল ৩০ টাকা। এখন  বাজারের সবচেয়ে মোটা চালের দামও ৬০ টাকা। সেই ২০১৫ সালে চাকরির বেতন যত ছিল এখনো সেই বেতন আছে। আমাদের সরকার আসে সরকার যায়, তারা জিনিসপত্রের দাম বাড়ায়। প্রতিবছর আমাদের মূল্যস্ফীতি হয় কিন্তু আমাদের এই সরকারি কর্মচারী কর্মকর্তাদের বেতন বাড়ে না, এভাবে একটা রাষ্ট্র চলতে পারে না।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের যথাযথ বেতন দিতে হবে। যথাযথ বেতনের মধ্য দিয়ে সে যখন একটি সাউন্ড লাইফ স্টাইল লিড করতে পারবে  তখন আসলে তার অন্যদিকে আর নজর দিতে হবে না। দুর্নীতি আর করবে না।

তিনি আরও বলেন, কিছু লোক নির্বাচনের মূলা ঝুলাচ্ছে। বলছে, আমরা ক্ষমতায় আসলে সব দাবি মেনে নেব। নির্বাচনের মূলা দেখিয়ে আর আমাদেরকে দাবিয়ে রাখা যাবে না। নির্বাচনের আগেই আমাদের দাবি মেনে নিতে হবে।

ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950