পে স্কেল বাস্তবায়নের দাবিতে হার্ডলাইনে কর্মচারীরা

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৪ PM
পে স্কেল

পে স্কেল © টিডিসি ফটো

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে হার্ডলাইনে যাচ্ছেন সরকারি কর্মচারীরা। টানা তিনদিন দুই ঘণ্টা করে কর্মবিরতির পর বৃহস্পতিবার চারঘণ্টা কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন সরকারি চাকরিজীবীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার শহীদ মিনার থেকে মিছিল বের করবেন তারা।

আন্দোলনকারীরা বলছেন, সময় বাড়িয়ে আজ ৪ ঘণ্টা কর্মবিরতি পালন করেছি। সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত সারাদেশে সব সরকারি, আধা সরকারি ও পে স্কেলের আওতাভুক্ত অফিসে এ কর্মসূচী পালন করা হয়েছে। আগামীকাল আমরা বড় জমায়েত করব।

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেছ আলী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা ধারাবাহিক শান্তিপূর্ণ আন্দোলন করে আসছি। কিন্তু সরকার আমাদের কথা কর্ণপাত করেনি। আমরা এখন কঠোর হতে বাধ্য হচ্ছি। আগামীকাল পে স্কেল বাস্তবায়নের দাবিতে লাখ লাখ কর্মচারী উপস্থিত হবেন বলেও আশা প্রকাশ করেন এই নেতা।

তিন মাদ্রাসা সুপারকে শোকজ
  • ০৪ অক্টোবর ২০২৬
আর্জেন্টিনা কেন সব সময় দুর্বল দলের সঙ্গে খেলে, যা বললেন স্ক…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রতিমন্ত্রী নুরুল হক নুর অসুস্থ
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাকার যানজট নিরসনে ইনার সার্কুলার রিং রোড নির্মাণে গতি বাড়া…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রেমিককে সঙ্গে নিয়ে কলেজের সহপাঠীকে খুন, মৃত্যুদণ্ডের মঞ্চ…
  • ০৪ অক্টোবর ২০২৬
১ লাখ ফলোয়ারের বাইরে আর কোনো ফেসবুক পেজ নেই মাউশির, বাকি স…
  • ০৪ অক্টোবর ২০২৬